মূল লেখায় যান

সোনালী ডায়েরী(বিরহী জীবনের প্রেমোপাখ্যান-১)

সুরাইয়া পারভীনএকান্ত অনুভূতি১৫টি মন্তব্য

 

মহাকালের ডায়েরীতে লিখে রেখে যাব,
ব্যথাতুর হৃদয়ের করুণ আর্তনাদ।
যখন আমি থাকবো না আর কোথাও,

হারিয়ে যাব, মিশে যাব নীলাকাশের নীলে
অথবা মিলিয়ে যাব হাওয়ার সাথে!
তখন যদি আমায় ভেবে দু’চোখের কার্নিশে জমে জল,
তবে মহাকালের ডায়েরী খুলে পড়ে নিও,
তুমিহীন নিঃসঙ্গ সময়ে লিখে রাখা-
আমার বিরহী জীবনের প্রেমোপাখ্যান।

তারিখ-২৮/০৬/২০২০

সময়-৩:৩০ এ এম

মোট পড়েছেনঃ ৮৯২জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১৫টি মন্তব্য

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?