মূল লেখায় যান

সোনালী কাঁকড়া

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি১৬টি মন্তব্য

 

সময় হেঁটে যায় রেখা-এঁকে, ফিরেও আসে,
পিছু তাকালেই প্রকট হয় তিতে-রেখা,
বিরহ-বিস্ময় বিদ্রূপ-বিদ্রোহের
ঘাই খেয়েও হেসে ওঠে বেঁচে থাকা;

মুখোশের আড়ালে সেলাইয়ের
রঙিন সুতোর কারুকাজে
শিকারি সময়ের হাত-সাফাই থাকে,
নাশপাতির মত বেঢপ এক-চোখা পেত্নী
ঐ-তো ঠায় দাঁড়িয়ে;

তবুও সহসাই
অপরাজিত মন, বর্ষা-জলে
নিঝুম দ্বীপের সোনালী কাঁকড়া দেখতে দেখতে
খুঁজে নেয় রূপকথার কোন এক দারুচিনি দ্বীপ;

ছবি নেটের।

মোট পড়েছেনঃ ৮৫৪জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১৬টি মন্তব্য

  1. সময় বহমান। পিছনে ফেলে আসা তিক্ত অভিজ্ঞতা ফিরে আসে সময়ের হাত ধরে মনের ক্যানভাসে। ভবিষ্যতের সুন্দর ভাবনায় বেঁচে থাকার লড়াইয়ে অবতীর্ণ আমরা সবাই। ভালো থাকবেন সুস্থ থাকবেন। শুভ সকাল

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?