মূল লেখায় যান

সোনালি প্রান্তর

আলমগীর সরকার লিটনকবিতা৫টি মন্তব্য

রসুন মরিচ মাখানো ভাতে
বুঝালে গোলাপ ফুটত-
কিন্তু অনুরাগি ভাবনায়–
বুঝলে কই?

কাউনের ভাত মাখা
এখন আর খাওয়া হয় না;
মল মলা গন্ধ স্বাদ বাতাসে পাই না
ফসলি আবাদ বুঝি মরে গেছে;
মাটির অঙ্গে বালুচর পরেছে।

বড় সাধ জাগে
তবুও ফসলের মাঠে
দূরন্তপনা ছুঁটিতে-
কাউনের শীষ দোলা
আনন্দ ঘন ক্ষণ বুনাতে!
অথচ আজ সোনালি প্রান্তরে
কি জানি ছুটছে
আফসোসগুলো গুমরে খেয়ে মরছে-
প্রজাপতির ডানায়

ছুটে চলা রৌদ্দ দুপুর
পৃর্ণিমা ঝাঁঝাল রাত-
আর কোন দিন হবে না
ফিরা সোনালি পান্তর
শঙ্খচিলে হবে রাতদুপুর ভোর।

০৭ আষাঢ় ১৪২৮, ২১ জুন ২১
——————————–

মোট পড়েছেনঃ ৬৯৭জনআজ পড়েছেনঃ ০জন

৫টি মন্তব্য

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।