মূল লেখায় যান

সোনার হরিণ

পারভীন সুলতানাকবিতা২১টি মন্তব্য

সোনার হরিণ
পাহাড়কে বলেছিলাম, আমার সোনার হরিণ চাই
তোমার চূড়ায় উঠে যেমন চাঁদ ধরতে পাই
সেই সে চাঁদের অঝর ধারায় চন্দাহত আমি,
আমিই আবার আকাশ প্রদীপ
নীল জ্যোৎস্নায় আকাশ পরী হয়ে নামি।
পাহাড় বলেছিল, আমি তার কি জানি ?
কর্কশ , কঠোর পাথরময় আমি, সত্য বলেই মানি !
তবুও বলি, আমার একটা সোনার হরিণ চাই ,
রুপকথার রাজার দেশে, রাজকন্যার ইচ্ছে বাটি
দত্যিদানব যতই থাকুক , শিয়রে তার জীয়ন কাঠি।
ইঁদুর পালে সন্যসামন্ত , ফুলকুমারী একা
জীয়ন কাঠির ছোঁয়ায় পাবো রাজকুমারের দেখা ।
রাজকুমার, রাজকুমার কোথায় তোমার দেশ ?
রুপকথার রাজার দেশে , রাজ্য আর কুমার আছে বেশ ।
সোনার হরিণ , সোনার হরিণ , কোথায় তোমার বাস ?
সবপ্নে যেমন গৈরিক চাঁদ, আমার অসহায় দীর্ঘশ্বাস ।
১৮/০৪/১৫

মোট পড়েছেনঃ ১৮৪১জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২১টি মন্তব্য

      1. হুম, ঠিক বলেছেন মাঝে মাঝে অপরিচিত হতে দোষ নেই। এই পরিচিত আমিই বারবার অপরিচিত হয়ে উঠি নিজের কাছেই।

  1. আপু খুব সুন্দর কবিতা।

    তবে আপু স্বপ্নভঙ্গ হোক আর নাই হোক আশা ছাড়িনা।
    স্বপ্ন দেখতে না পারলে আশার জন্ম হয়না। আর আশা ছাড়া জীবনে আমি অন্তত চলতে পারবোনা।
    “আশা নিয়ে পথ চলি
    আশায় পকেট ভরি
    পড়ে গেলো কোন ফাঁকে চেনা আধুলী
    হিসেব মেলানো ভার
    আয়-ব্যয় একাকার
    চলে গেলো সারাদিন এলো গোধূলী—–”

    https://www.youtube.com/watch?v=fpVyR87JCrE

    -{@

  2. অসহায় দীর্ঘশ্বাস কেন আপু? সোনার হরিণ আর রাজকুমারের বাস আমাদের এই মনের মধ্যেই রয়েছে। আমরা চাইলেই তাকে ছুঁতে পারি। এমন স্বপ্নগড়ের কবিতা আমার বেশ লাগে। -{@

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?