মূল লেখায় যান

সেদিন//(ম্যাগাজিন)

বন্যা লিপিকবিতা২৩টি মন্তব্য

এ শব্দ অন্যের নয়…..
অধিকারের কিছু শব্দের ভিত নিয়ে
দাঁড় করিয়ে দেই গোটা এক গল্প।
শব্দের বৃষ্টি ভিজিয়ে দিয়ে গেছে মেঘহীন রোদের নিচে।
ফুলহীন গাছেরা স্বাক্ষী থেকেছে
মৃদু বাতাসের ঢেউ তোলা ঝিলের তীরে।

স্মৃতিসত্তায় মিলেমিশে হেঁটে গেছি
আনমনা অন্যমনস্কতায় —
কেবল দু’জন;

টুকরো টুকরো কথার খই
উড়ে যায়
পুড়ে যায়—-
কাছেই কোথাও বেজে যায় ——-
বাজিয়ে চলেছে খুব নিরিবিলি এসরাজ।
সেদিন; সব মুছে গিয়েছে স্থিরতায়,
কষ্ট, যন্ত্রণা, চাওয়ার বিপরীত পাওয়ায়!!

কেবল
শুধুই দু’জন।।
অস্তিত্বের আনন্দে হৃদ গভীরে থমকে
দাঁড়িয়েছে সময়ের মহাকাল এখানে।
শব্দের সঙ্গী
কেবল দু’জন ;
এলোমেলো বাতাসের সুরে নিস্তব্ধতা চৌচির।।
বুকের ভেতর একফালি চন্দ্র জ্যোৎস্না
দিগন্ত শুধু স্বাক্ষী।
স্বাক্ষী কেবল মেঘ শ্রাবণের ময়ূরাক্ষী।
সেদিন
কেবল শুধু দু’জন
বাসতে ভালো
তোমারই দু’হাতে গেছি মরে —–
আবার এসেছি ফিরে
নেভা নেভা ছায়া পথ ধরে।

মোট পড়েছেনঃ ১৫১৪জনআজ পড়েছেনঃ ০জন

২৩টি মন্তব্য

      1. ভাই,ধন্যবাদ শব্দটা সাধারনত ব্যাবহার করতে ভাল্লাগেনা আমার। যারা লেখা পড়েন তাঁদের সবার প্রতি শুভেচ্ছা, শুভকামনা, ভালোবাসা জানাই। মন্তব্যে যাঁরা আসেন তাঁদেরকে অবশ্যই কৃতজ্ঞতা জানাই, সবাই তো আর মন্তব্যে আসেন না। কষ্ট করে যারা মন্তব্য প্রদানে ঔদার্য দেখান,,,, তাঁদের প্রতি অকুন্ঠ চিত্তে কৃতজ্ঞতা জ্ঞাপন করাটা আমার সৌজন্যবোধ। জনপ্রিয় লেখায় উপচে পড়া মন্তব্যের লম্বা লিষ্ট এখানে উদাহরন হয়ে আছে। আপনারা যে ক’জন আমার সাধারন লেখায় মন্তব্য করেন, আমি তাতেই অনুপ্রেরিত সবসময়। ধন্যবাদের ব্যাখ্যায় আমি অসহায়। শুভেচ্ছা আপনাকে। সবসময় ভালো রাখুন মহান স্রষ্টা সবাইকে।

  1. অদ্ভুত সুন্দর একটি কবিতা। একদম সোজা প্রিয়র লিস্টে।
    কেবল শুধু দুজন বাসতে ভালো
    তোমারই দুহাতে গেছি মরে.. দুজন মানুষের তীব্র ভালোবাসা, কথাহীন, বুকের শব্দের ভেতর শুধুই অনুভবের।
    এমন একটা দৃশ্যের অবতারণা করেছেন, যা নিয়ে খুব বেশী কিছু বলবার ভাষা পাচ্ছিনা। চমৎকার!

    1. উপহার পাওয়া কিছু শব্দের ছায়া তলে রেখেছি এ গল্প। অনুপ্রেরনার উৎস’কে অস্বীকার করার মতো দুঃসাহস বা অকৃতজ্ঞতা কখনো গ্রাস না করুক আমায়।নিরন্তর শুভ কামনা 🌺🌺🌺

  2. ভালোবাসা তো এমনই হয়। একসাথে বেঁচে উঠা, বেঁচে থেকেও বারবার বাঁচতে চাওয়ার আবেদনে ভালোবাসাটুকু নিবেদন করা।

    নেভা নেভা পথে আলোর উৎস খুঁজে ফেরার নামও ভালোবাসা হয় বন্যা। ভালো থাকো ❤❤

  3. মোঃ বোরহান উল ইসলাম

    টুকরো টুকরো কথার খই
    উড়ে যায়
    পুড়ে যায়—-
    কাছেই কোথাও বেজে যায় ——-
    বাজিয়ে চলেছে খুব নিরিবিলি এসরাজ।
    সেদিন; সব মুছে গিয়েছে স্থিরতায়,
    কষ্ট, যন্ত্রণা, চাওয়ার বিপরীত পাওয়ায়!!

    1. টুকরো কিছু পাওয়া, হঠাৎ চাওয়া’র বিপরিতে আনে অপার প্রশান্তিময় এসরাজের সুর মুর্ছণা।
      অনুভবের প্রান্তে থেকে যায় নিভৃতে যতনে। অসংখ্য শুভ কামনা, শুভেচ্ছা।🌹🌹🌹

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।