মূল লেখায় যান

সেই চারাটি

হালিম নজরুলকবিতা১৪টি মন্তব্য

 

মনে আছে,ভুল জোছনায় দিয়েছিলে একটি চারা?
বৃষ্টি ভেবে পুড়েছিলাম সুখ আগুনে।

তোমার দেয়া সেই চারাটি বৃক্ষ এখন
বিস্তৃত তার ছায়া, পাতা, ছাল ও বাঁকল।
প্রথম দেয়া সেই নুড়িটা পাহাড় এখন,
কিয়ে গেছে রুক্ষ নদী, নোনা সাগর।
শূণ্য করে ছেড়ে দেয়া হাত দুটো সেই
আগের মত শূণ্য আছে আজ অবধি।

তোমার মত যত্ন করে কেউ পারেনি দুঃখ দিতে
সঙ্গোপনে পুষছি তো তাই;
ভাগ দেবোনা অন্য জনে।
সত্যি জানো, সেই চারাটি বৃক্ষ এখন;
বৃক্ষ এখন পরম সুখের।

———————0 0——————–

মোট পড়েছেনঃ ৭৩৯জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১৪টি মন্তব্য

  1. “তোমার মত যত্ন করে কেউ পারেনি দুঃখ দিতে”

    …….দারুণ লিখেছেন ভাই, আসলে প্রতিদিনই এমন নতুন কিছু শিখছি আমরা। সকলের তরে সকলে আমরা. প্রত্যেকে আমরা পরের তরে, শুভ রাত্রি।

  2. যত্ন করে সবাই দুঃখ দিতে পারে সুখ নয়। চারাটি সযতনে লালন পালন করে আজ বিশাল বৃক্ষ পেলেন, কিন্তু ফলাফল শূণ্য। শূণ্য হাত শূণ্য ই রয়ে গেল। ধন্যবাদ আপনাকে

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?