মূল লেখায় যান

সেইদিন আমরা সইত্যি সইত্যি দেইখ্যা লমু !

স্বদেশী যোদ্ধাবিবিধ২৩টি মন্তব্য

কি গো গা-গেরামের মাতব্বর সাব ভালা আছেন নি ?
পুরা গেরাম তো চইষ্যা বেড়াইতাছেন আর ঘরে
বইস্যা তামুকের ডিব্বায় ঘুরুৎ ঘুরুৎ শব্দ তুলতাছেন ।
কাজে-কম্মে তো  দ্যাহি জোতদারগোরেও ছাড়াইয়্যা গ্যাছেন !
কিন্তু রাখেন নি গা-গেরামের বেবাকের খবর ?
কি কইরা রাখবেন ! বাবুগো ঘ্যারান গাঁয়ে মাইখ্যা
একেবারে বাবু হইয়া গ্যাছেন ।
দুইডা দিন আগে ছিলেন তো মুন্সিপাড়ার দর্জি ,
চামার , নাপিত, আর কাঠের মিস্তিরি ।

 

ক্যাডাই বানাইছিলো আপনেগোরে মাতব্বর ?
আমরাই তো বানাইছিলাম নাকি ?
আপনেগোরে ন্যাতা বানাইছিলাম ,
গেরামের উন্নয়নের লাইগ্যা । কিন্তু এহন ,
এহন দ্যাহি বেবাকের প্যাডে লাথথি মাইরা ,
মুখের ভাত কাইর‍্যা লইতাছেন ।
এর ফল কিন্তু ভালা হইব না কইয়্যা দিলাম ,
পরের বার আমরাও দেইখ্যা লমু ।

 

আপনেদের চোখ পইলা পড়ে গরিবের থালের উপর ,
গেরামের ভাংগা রাস্তাগুলার উপর চোখ পড়েনা ক্যান !
কিসে পাইছে রাস্তার নাম-ধাম । রাস্তার নাম
যেইডা আছে সেইডাই থাক ।
শুধু হাঁডনের রাস্তাটুকু বানাইয়্যা দেন।
বরিষা আইলে খবর রাখেন নি ?
কতজন রাস্তায় আঁছার খাইয়্যা কোমর ভাঙছে,                                                আর আঁন্ধারে হোঁচট খাইয়্যা নাক-মুখ ভাংগা লোকের সংখ্যা !                        আর  নাইবা কইলাম।

আহ-রে গেরামের মানুষগুলারে সোঁজা-সিধা পাইয়্যা
যেডা আপনেগো মনে কয় সেডাই কইরত্যাছেন ।
চুরুটে ধোঁইয়া তুইল্যা ভাবতাছেন –
আমরা কিছুই বুঝিনা !
আমরা বুঝি , সবকিছুই বুঝি । কিন্তু
আমাগো এহন কিচ্ছু  করনের নাই ।
আর আপনেগো ক্ষ্যামতা আছে বইল্যা-
যা খুশি তা-ই … … … ! ছিঃ ছিঃ ছিঃ !!!

চিন্তা কইরেন না সময় একদিন আমাগোরও আইবো ,
মনে রাইখেন সেইদিন আমরা সইত্যি সইত্যি দেইখ্যা লমু ।

মোট পড়েছেনঃ ৭০০জনআজ পড়েছেনঃ ০জন

২৩টি মন্তব্য

  1. “সময় একদিন আসবে” এই বাক্যেটাকে আমার কাছে মনে হয় র্দূবল মানুষদের খুব র্দূবল একটা হাতিয়ার, নিজেদেরকে মিছে সান্ত্বনা দেওয়া ছাড়া আর কিছুই না……………..

    1. না দিদি । দূর্বল শক্তিগুলোই একদিন একত্রিত হয়ে বৃহৎ শক্তিতে পরিণত হবে । আর সেই শক্তিগুলোই একদিন বিষ্ফোরিত হয়ে বিপ্লব ঘটাবে । সমাপ্তি ঘটাবে শোষনের । আর দুর্বলদের সেই দূর্বল হাতিয়ারই এক দিন ব্রহ্মাস্ত্রে পরিণত হবে ।

  2. “সময় একদিন আমাগোরও আইবো ,
    মনে রাইখেন সেইদিন আমরা সইত্যি সইত্যি দেইখ্যা লমু।” নির্যাতিত আর নিপীড়িতদের কাছে সেই সময় কি আদতে স্বেচ্ছায় আসে কোনোদিন? নাকি স্রোতের বিরুদ্ধে লড়াই করে নিয়ে আসতে হয় সেই সময়?

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।