মূল লেখায় যান

সমর্পণের শর্ত

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি২০টি মন্তব্য

 

সময়ের সাথে পাল্লা দিতে চাই
সিংহের ত্বরিতে, মুহূর্তে মুহূর্তে;
সুগভীর বনাঞ্চল থেকে পথে প্রান্তরে
পাহাড় চূড়ায়, সবুজ উপত্যকায়,
স্বচ্ছ ঝর্ণা জলে, লোকালয়ে-ও;

ঝাঁপিয়ে পড়া ইচ্ছে গুলো চকিতে চিতার ক্ষিপ্রতায়
ছুটতে চায়, সহিংস্র উচ্ছ্বাসে, অজস্র আদিমতার উলঙ্গতায়;

উপাদেয় ননীর মত হেমন্ত শীতলতায়
শীত-বসন্তের আদুল উত্তুরে হাওয়ায়
গাঁয়ের সুগন্ধ সে দেবেই;
পথে পথে শিউলি ছুঁড়ে দিয়ে;

দহক হৃদয় স্বচ্ছ শীতল জলে স্থবির হয়ে
সমর্পিত হতে চায়, সামান্য শর্ত সাপেক্ষে।

ছবি নেট থেকে।

মোট পড়েছেনঃ ৭১৯জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২০টি মন্তব্য

  1. তবুও প্রাণ জুড়াক। শিউলির সুবাসে। নাতিশীতোষ্ণ আবহাওয়ায় স্বপ্নরা জাগুক। উত্তুরের শীতল বুড়ি হামাগুড়ি দিয়ে আসার আগে। প্রকৃতি একটু নড়চড়ে বসুক।
    শুভকামনা

  2. যাপিত জীবনের নানান জটিলতায় হাঁপিয়ে উঠে মনপ্রাণ।
    সত্যি প্রকৃতি দু’হাতে ডাকে একটু শীতল পরশের তরে।
    খুব সুন্দর কবিতা!
    বারবার পড়লাম, শব্দের নিখুঁত বুনন।

  3. দু’খানা ভুল পেয়েছি মনে হয় ভাইয়া- চূড়ায় হবে আর দহক এর জায়গায় মনে হয় দগ্ধ হবে?
    “শীত-বসন্তের আদুল উত্তুরে হাওয়ায়
    গাঁয়ের সুগন্ধ সে দেবেই;
    পথে পথে শিউলি ছুঁড়ে দিয়ে”- অস্থিরতা ডিঙ্গিয়ে একটু শীতল পরশ পেতে চাই শীত-বসন্তের উত্তুরে হাওয়ায়। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা একরাশ

  4. হেমন্তের শির শির হাওয়ার
    শীতল স্পর্শ কবে শিহরিত করবে আমায়?
    কবে শিউলি ফুলের সুগন্ধে নেচে উঠবে তনু মন?
    এতো করে চাইছি, চেয়ে চেয়ে হাঁফিয়ে উঠেছি
    তবুও মিলছে না শীত-বসন্তের আদলে উত্তরের হাওয়ার স্পর্শ

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?