
আমের বনে দোলা দিলো,
কৃষ্ণচূড়ায় ফাগুন।
তোমার প্রেমের মাতাল হাওয়ায়,
মনে লাগে আগুন।
গুন করেছো কি দিয়ে গো,
কোন সে জাদুটোনা।
তোমায় ছাড়া দিন কাটে না,
হৃদয় আনমোনা।
শীতল দিনে খোলস ছেড়ে,
উষ্ণতার লোভে।
তোমায় ছোঁয়ার নেশায় বিভোর,
ভাবনা ভেবে ভেবে।
মন মঞ্জরিত, উথাল পাতাল
হাওয়া বয়ে যায়।
নতুন প্রেমের নতুন প্রকাশ
বিকাশ হতে চায়।
কি যে জ্বালা! এলো এ কোন
অমানিশার ঘোর।
দিনগুলি যায় তবু ও তো ,
কাটে না প্রহর।
কোয়রেন্টাইনের দিনগুলিতে,
বড্ড ভাবনা হয়।
আঁধার শেষে আলোর দিনে
পাবে তো তোমায়?
পারবো কি আবার হাত ধরতে
পাশাপাশি চলতে ?
নাকি করোনার ভয়ে দুর থেকে
হবে কথা বলতে?
মোট পড়েছেনঃ ১৩৭৪জনআজ পড়েছেনঃ ০জন




১৭টি মন্তব্য
আহারে নতুন প্রেমের মজাই আলাদা। দুষ্টু কোয়ারেন্টাইন সব শেষ করে দিলো। ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো
ভালো থাকুন সুস্থ থাকুন।
সতর্ক থাকুন আপনজন নিয়ে।
ধন্যবাদ।
কি যে জ্বালা! এলো এ কোন
অমানিশার ঘোর।
দিনগুলি যায় তবু ও তো ,
কাটে না প্রহর।
———————বাহ।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো ভাইয়া।
অনিন্দ্য সুন্দর লেখনী ।
ধন্যবাদ ভাইয়া।
কোয়ারান্টাইন শেষ হোক, হোক নতুনের সূচনা।
এই শুভ কামনা।
“গুন করেছো কি দিয়ে”
এখানে গুন শব্দের অর্থটা বুঝিনি।
গুন বলতে এখানে বশীকরণ করা বোঝানো হয়েছে ।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।
শুভকামনা।
“আমের বনে দোলা দিলো,
কৃষ্ণচূড়ায় ফাগুন।
তোমার প্রেমের মাতাল হাওয়ায়,
মনে লাগে আগুন।”
ফাগুন আর মন টানে না
করোনার আগুন।
শুভ কামনা।
বেশি বেশি বই পড়ুন মুভি দেখুন আর আমার মতো ভালো থাকুন। ও হ্যাঁ খাপ ছাড়া শোনালেও বলছি আমি কিন্তু বেশি বোর লাগলে মিউজিক ছেড়ে নাচানাচিও করছি। প্লিজ দাদা পাগল ভাববেন না। শুভকামনা।
আপনার উপদেশ শিরোধার্য।
শুভ কামনা।
আমাদের সুন্দর সময় ফিরে আসবে অবশ্যই এটাই এখন চাওয়া। সকলে ভালো থাকুক, বিপদমুক্ত থাকুক।
কবিতা ভালো লেগেছে ভাই।
প্রতিটা চরন মালা চমৎকার লাগলো।
শুভ কামনা রইল।
জাদুটোনাই করেছে সে, নইলে এমন কবিতা আসতো না।
শুভ কামনা।
সামান্য চেপে-চুপে থাকতে হবে, কোয়ারেন্টাইন শেষের পথে।
করোনা মহামারী কেটে গিয়ে
জয়, জয় হোক ভালোবাসার।
আমার হাতে হাত রেখে পথ চলা হোক।
চমৎকার লিখেছেন ভাইয়া
আবার*