মূল লেখায় যান

ষোড়শী

আরজু মুক্তাকবিতা৩১টি মন্তব্য

নীল চাঁদের আলোকিত

অংশ নিয়ে নিলেই

দীর্ঘ অমাবস্যা——!

 

এই কথা জেনে ষোড়শী

দীর্ঘ রজনী অপেক্ষা করলো

দরজার পাশে।

কলিংবেলও গেলো ছুটিতে।

 

আর ছেলেটির,

বিষণ্ন দুপুর;

ফিলোসফি থেকে হয়ে ওঠে

খরস্রোতা কর্ণফুলী।

 

একটা নির্বোধ প্রেম

বিকেলে এসে নিউটনের

মাধ্যাকর্ষণ থিউরি উন্মোচন করে।

 

অথচ,

প্রায়ই স্কুলে যাওয়ার পথে

হাজারো শব্দের মাঝে

ঘুমিয়ে পরে ভাড়াটে পথ।

মোট পড়েছেনঃ ৯৯জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

৩১টি মন্তব্য

  1. একজন রাত জাগে আর অন্যজন পাড়ি দেয় বিষন্ন দুপুর! মাঝ খানে আমরা ভাবছি ষোড়শী প্রেম কি এমন হয়! নিউটন নাহয় আপেল নিয়ে ব্যস্ত, কবিতার কবি কোন ফিলোসোফিতে মগ্ন ছিলো? তার মনে কি দয়ামায়া নেই? 🙄🙄

    কবিতার শব্দ অলংকরণ বেশ উপভোগ্য হয়েছে। আরও লিখুন, পড়ে ধন্য হই 🙂

    শুভ কামনা 🌹🌹

    1. এখনকার ডিজিটাল প্রেম আর ৯০ এর প্রেম মিলবেনা। প্রেম তো শুধু ঘর থেকেই বের করেনি। সাহসও দেখিয়েছে।
      কিন্তু সেই মেয়েটিও কিন্তু রাস্তা পার হতে ভাই এর হাত ধরতো।
      শুভকামনা জানবেন

  2. “এই কথা জেনে ষোড়শী
    দীর্ঘ রজনী অপেক্ষা করলো
    দরজার পাশে।
    কলিংবেলও গেলো ছুটিতে।”
    অপেক্ষার পালা যখন দীর্ঘ হয়
    তখন কেউ দেয় না বাড়িয়ে।
    শুভ কামনা।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?