মূল লেখায় যান

শূভ্র মেঘপরী

কৃষ্ণমানববিবিধ২৩টি মন্তব্য

এই যে,শুনছ ??

-জী ? কে ডাকছে?

-আমি,আমি মেঘ পরী , মেঘের দেশে
ঘর , চিনতে পারছনা??

-তুমি কি সাদা আকাশের মেঘ পরী ?

-হ্যাঁ গো , আমি তাই

-আমার এখানে কেন এসেছ ? আমি তো কেও নই ।
আমি তো সাধারনের চেয়েও সাধারন , ক্ষুদ্র এক মানুষরূপী
‪#‎পাগল‬।

-তোমার এখানে আমার আসা কী বারন ?

কোনোদিনো কী ভাবনি আকাশ থেকে অপূর্ব কোনো পরী তোমার সাথে গল্প করতে আসবে ?

কল্পনায় কী কোনো মেঘ পরীর ছবি আঁকনি?

-না তো , তা তো কখনো করিনি।

-মিথ্যে বলছ কেন ? তাও আবার হয় নাকি ! ধুর।

-হয় কিনা তা তো জানিনা, জানার দরকারো পরেনি ।
ওই যে বললাম আমি মানুষরূপী #পাগল ,

তাই মানুষ এর সাথে সবকিছু নাও মিলতে পারে ।

-কী এমন একজন তুমি , যে আলাদা ?
-আমি ? আমি তো আলাদা কেও ও নই ।

-তাহলে যে বলছ তুমি মানুষরূপী
#পাগল ?

-তুমি কি জানো ,
আজ ওই যে রাস্তার পাশের বৃদ্ধ লোকটা ,

তার না খাওয়ার কিছু নেই কয়েকদিন ধরে , আজ একটা রিকশায় চরে আসলাম ,

রিকশাচালক চাচা উনার মেয়ের ফর্ম পূরণ করবেন , টাকা নেই ।

অন্ধ একটা মেয়েকে দেখলাম রাস্তার পাশে বসে রাস্তায় হাত বুলোচ্ছে , কিছু পেলে মুখে দিয়ে দেখছে , আরো কত কি !!!!!

এদের জন্যে তো আমি কিছু করত্তে পারলাম না।তাহলে আমি কিসের মানুষ বলতে পার ?

-থাক ওসব কথা । তোমার গল্পটা আমায় বলবে???

-গল্প ? গল্প তো নেই।তবে বলার মত কিছু আছে।

-তাই বল না,শুনি?

-আমার সত্যিকারের ‪#‎মেঘযে‬ কল্পনার চেয়েও সুন্দর,অপূর্ব,অনন্যা।

-পরীর চেয়েও সুন্দর!!

-হ্যাঁ,অনেক বেশি।

-সে কোথায়??

-এই যে আমার মনের মাঝে , বলেছিলাম না ,
কখনো দরকার পরেনি কোনো কাল্পনিক পরীর ছবি আঁকবার।

-তোমার বেজায় কষ্ট,তাই না?

-না তো ।
কষ্ট তো ওই মানুষগুলোর ,যাদের কথা বললাম।

-সত্যি বলছ ??

-কাওকে ভালোবাসার মানেই কী তাকে নিজের করে পাওয়া ??

কাওকে ভালোবাসতে দোষ কোথায় ?

-তোমার কোনো কষ্ট নেই তাই বলছ ??
-কেন থাকবে তা বলতে পারো ??

আমার মাথার ওপর বিশাল এক আকাশ আছে , পায়ের নিচে শক্ত মাটি আছে ।
‪#‎ওইযে‬ ওই মানুষটা ,
কাল যে গলায় ফাঁস দিল ,

ও কিন্তু ঝুলে পরার সাথে সাথে পায়ের নিচে মাটি খুঁজেছিল , পায় নি ।

‪#‎তারপরওই‬ যে সেদিন মেয়েটা ছাদ থেকে ঝাপিয়ে পরল ,

ও কিন্তু পরার সময় আকাশের দিকে তাকিয়ে একবার চেয়েছিল আকাশটা ছুঁতে ,

ধরে পতন ঠেকাতে , পেরেছে কী ??
একজন মাটি পায় নি ,
আরেকজন আকাশ………

আমার তো দুটোই আছে
আমি তো বৃদ্ধ লোকটার মত না খেয়ে নেই ,

আমাকে তো ফরম পূরণ করা নিয়ে দুশ্চিন্তা করতে হয়না ,
আমি এই সুন্দর পৃথিবীটাকে দেখতে পারি , প্রাণ ভরে নিশ্বাস নিতে পারি……

আমি এখন ও বেঁচে আছি ।
সুস্থ ভাবে ,

এই কী বেশির চেয়েও বেশি পাওয়া নয় ?? ….

মোট পড়েছেনঃ ৭৬৪জনআজ পড়েছেনঃ ০জন

২৩টি মন্তব্য

  1. হ্যা বেশির চেয়েও বেশি, আমাদের এক ক্ষুদ্র চাহিদা কখনো কখনো একটি প্রানের হাহাকা হয়ে যায়, দেখেও যেন দেখি না এসব মানুষের হাহাহাকার। উপস্থাপনা সুন্দর হয়েছে, এমন বোধের উপর আরো লেখা পাব আশা রাখছি।

  2. খুব ভাল লাগলো। আসলেই তো আমাদের আকাশ আছে, মাটি আছে, নিঃশ্বাস নিতে পারি, দুচোখ ভরে দেখতে পারি…কিসের অভাব?কিসের দুঃখ? অকারনেই আমাদের যত দুঃখবিলাস
    খুব বেশি ভাল লাগলো লেখাটা…। 🙂

     

  3. সাংঘাতিক কথোপকথন……..ম্যাসেজটাও দারুন–

    আমি এই সুন্দর পৃথিবীটাকে দেখতে পারি , প্রাণ ভরে নিশ্বাস নিতে পারি……
    আমি এখন ও বেঁচে আছি ।
    সুস্থ ভাবে ,
    এই কী বেশির চেয়েও বেশি পাওয়া নয় ?? ….অবশ্যই এর চেয়ে আর বেশি পাওয়া কি হতে পারে?…….অথচ আমরা আরো চাই আরো চাই,আমার কিছু নেই বলে অস্থির হয়ে যাই…….

  4. হা হা হা 😀 ।
    আপনি তো কবিতা আবৃত্তি শুরু করলেণ ।

    ভালো কিছু চেষ্টা করি সবসময় 🙂 ..

    কিন্তু মন-মানুষিকতা , ভালোলাগা-ভালোবাসা তো সবসময় এক থাকে না !

    তাই আর কি ,, ..

    খেয়ালী মেয়া :v

  5. “এই কী বেশির চেয়েও বেশি পাওয়া নয় ?? ….”  অনেক বড় উপলব্ধি

    একটা গান মনে পড়ল-
    “তুমি চাও রোদ্দুর
    আমি চাই আকাশ মেঘলা
    খোঁজ পূর্ণিমা
    বলি চাঁদ ডুবে যাক না
    ছুটে চলো একা দুরে
    আমার ইচ্ছে করে না…
    দু’জনেই দু’জনাকে চাই
    তবুও নিজেদের আজ কেউই চাই না
    মেলে না আজ কিছু মেলে না
    ভালোবাসা আর বাঁচতে চাওয়া ছাড়া
    এ দুটোই মিলে যায়
    বসে একা ভাবি তাই —
    এই কি বেশী না
    এই কি বেশী না বলো
    এই কি বেশী না
    আজ এই কি বেশী না”

  6. আমার জানা নেই !
    বেশী কোথায় ?

    কোথায় তার সীমাবদ্ধতা ঠেকেছে 😮 ??

    পকেটে টাকা থাকলে বাচার স্বপ্ন জাগে , ভালোবাসতে ইচ্ছে জাগে 🙂 !

    যখন সকল কিছু বিলীন হয়ে যায়,
    জবাব মিলে না !

    কিসের আশায় বেচে থাকা ?
    কেন বেচে থাকা !
    কিসের এতো মোহ !

    কিসের পিছুটাণে বারেবারে ফিরে আসি ।।

    বাতাস তো আদৌ একাকি থাকতে চায় ।
    পারে না , কখনোই না ।

    ভিন্ন রুপে , বেশে মানুষ বাচে ।।

    কত কথাই বলে ফেললাম 🙂 !

    কৃন্তনিকা ।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।