মূল লেখায় যান

শুরু করলাম সোনেলা যাত্রা !!

নীলসালুএকান্ত অনুভূতি২৭টি মন্তব্য

আসসালামু আলাইকুম,

চলে এলাম সোনেলা দিগন্তে জলসিঁড়ির ধারে৷  🙂

বেশ কিছু বন্ধু অনেক আগেই ইনভাইট করেছিলো সোনেলাতে আসার জন্য, কিন্তু নানাবিধ কর্ম ব্যস্ততার কারণে তা আর হয়ে উঠেনি৷ বেশ অনেক দিন ধরেই ভিজিটর হিসেবে সবার লেখা পড়তাম৷ এখানে বেশ অনেকজন বিচক্ষণ লেখক আছেন এটি স্বীকার করতেই হবে৷ শেষ পর্যন্ত আজ একাউন্ট খুলেই ফেললাম৷

এখানে সবাই যে একই মতের মতাদর্শী হতে হবে এমন কোনো কথা নেই৷ হয়তো আপনার মতের সাথে আমার মত না-ও মিলতে পারে, তাই বলে যে আমি আপনার মতামতকে প্রাধান্য দেব না তা কিন্তু ঠিক নয়৷

যেহেতু এই ব্লগে নতুন সেহেতু লেখালিখি করার আগে সবার পরিচয় জানবো, পরিচিত হবো এটাই প্রত্যাশা করি৷ আশাকরি কমেন্টে আমরা একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করবো৷

সবাইকে নিয়েই এগিয়ে যাক সোনেলা দিগন্ত  (y)

হ্যাপী ব্লগিং  -{@

মোট পড়েছেনঃ ৬৩৪জনআজ পড়েছেনঃ ০জন

২৭টি মন্তব্য

  1. স্বাগতম আপনি সোনেলা পরিবারে, এখানে সবাই আমরা একই পরিবারের সদস্য। পারস্পরিক মত-বিনিময়ের মাঝে ব্লগিং হবে প্রাণবন্ত।

    শুভকামনা আপনার জন্যেও। লিখতে থাকুন অবিরাম। আমার জানামতে সোনেলার কোনো ব্লগার না পড়ে মন্তব্য করেন না, সবাই যথেষ্ট আন্তরিক।

    অভিনন্দন জানুন। শুভ ব্লগিং।

    1. দুঃখিত জাকারিয়া ভাইয়ের জবাবটি ভুলে আপনার এখানে হয়ে গেলো৷
      আমি আগেই দেখেছি এখানকার সকল লেখক অনেক আন্তরিক৷ আর তাই তো রেজিষ্ট্রেশন করেই ফেললাম৷ 🙂

  2. সোনেলায় স্বাগতম -{@

    ” এখানে সবাই যে একই মতের মতাদর্শী হতে হবে এমন কোনো কথা নেই৷ হয়তো আপনার মতের সাথে আমার মত না-ও মিলতে পারে, তাই বলে যে আমি আপনার মতামতকে প্রাধান্য দেব না তা কিন্তু ঠিক নয়৷” (y)

    আমি জিসান শা ইকরাম, অনুমোদিত ব্লগার।

    শুভ কামনা
    শুভ ব্লগিং।

  3. এমন আন্তরিকতার লোকের বড় অভাব।ভাল লাগল আপনার লেখা পড়ে…আমরা ভিন্ন ভিন্ন মতাম্বলী হলেও একমাত্র দেশের স্বার্থে সবাই এক।এখানে কারো কোন দ্বি মত নেই আশা করি আপনার ক্ষেত্রেও তাই।শুভ কামনা আপনার ব্লগিংয়ে,দেখি নতুন কিছু খোজে পাই কি না আপনার মাঝে। -{@