মূল লেখায় যান

শুভদৃষ্টি

সুপর্ণা ফাল্গুনীকবিতা২৭টি মন্তব্য

 

বাতাসে- আমি তোমার শরীরের গন্ধ খুঁজি,
বৃষ্টির ফোঁটায় স্পর্শের মাদকতা;
পাখির ডানায় উড়তে চাই- রাডারবিহীন ভালোবাসায়।
প্রজাপতির প্রিজমে রাঙাতে চাই ভালোবাসার প্রাচীর;
তোমার আলতো ছোঁয়ায় সুখের লোনা জল ছুঁয়ে যাক কপোল জুড়ে-
প্রেমের বন্যায় আদিমতা উছলে পরুক শহরের অলিগলিতে।
নষ্টনীড়ে নবপল্লব ফুটে উঠুক নবজাগরণে মলয় সমীরণে;
তোমার বুক পকেটে জমাট বাঁধা তুষার-কামনার আলিঙ্গনে ঝরে পড়ুক দেহবল্লরীর কুঠুরীতে।
চার-পায়ের খুনসুটিতে অলস দুপুরে হারিয়ে যাবো;
বিরহী বিকেল পড়ে রবে চার-চোখের শুভ দৃষ্টিতে।

রচনা-০৭ই এপ্রিল

ছবি-নেট

মোট পড়েছেনঃ ১১৪৩জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২৭টি মন্তব্য

  1. ভালোলাগার এক অনুভূতি প্রকাশ।
    তোমার আলতো ছোঁয়ায় সুখের লোনা জল ছুঁয়ে যাক কপোল জুড়ে-

    ভালোবাসা এমন আলতো ছোঁয়া পরখ খুঁজে,
    নষ্টনীড়ে নবপল্লব ফুটে উঠুক নবজাগরণে মলয় সমীরণে;
    বেশ লাগলো, দিদি।
    তবে হোক চার চোখেতে শুভদৃষ্টি।

  2. তাড়াতাড়ি করোনা কেটে যাক, আপনার মনের সকল আশা পূরণ হোক। এ পৃথিবীতে আবার শান্তি নেমে আসুক। প্রেমে প্রেমে ছুঁয়ে যাক সকলের হৃদয়।

    শুভকামনা আপু।

    1. অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনার কাছে কঠিন বলে কিছু আছে অন্তত আমার জানা নেই। আপনি অনেক অনেক ভালো বুঝেন, লিখতে ও পারেন। শুধু শুধু মিথ্যা অজুহাতে দূরে সরে থাকবেন না মন্তব্য থেকে। ভালো থাকবেন সবসময় শুভ কামনা নিরন্তর

    1. আপনি ও ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা নিরন্তর। অফুরন্ত ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সময় করে মন্তব্য করার জন্য, অনুপ্রেরণায় রাখার জন্য। ভালোবাসা অবিরাম

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?