মূল লেখায় যান

শহুরে বৃষ্টি

সুপর্ণা ফাল্গুনীকবিতা৩২টি মন্তব্য

শহরটা আজ ভিজছে অবিরাম বর্ষার আলিঙ্গনে,
ধূলোপড়া সড়ক ঢেকেছে চকচকে আবরণে।
কালো ধোঁয়া আর যান্ত্রিক সীসায় মুমুর্ষ বৃক্ষরাশি
জেগে উঠেছে নতুন আমন্ত্রণে;
পাখিরা গাইছে নতুন সুরে নব-আনন্দ স্মরণে।
শাখে শাখে নবপত্র মেলেছে ডানা সতত অবগাহনে;
বৃষ্টি মাথায় ভ্রমর গুণগুণিয়ে যায় ফুলের কানে কানে।
কপোত-কপোতী নিমগ্ন ব্যস্ত নগরে প্রেমের সুধা পানে;
দিবাকর শরমে ঘোমটা টানে সঙ্গোপনে।

নর-নারী গন্তব্যে ছুটছে জীবিকার অন্বেষণে;
বাস-টেম্পুতে ঝুলন্ত শরীর ভিজছে নির্লজ্জ বর্ষণে।
রিকশায় প্যাডেল মেরে রিকশাওয়ালা ছুটছে পেটের টানে;
ভিক্ষার ঝুলি নিয়ে ভিক্ষুক ঘুরছে দাতা হাতেম পানে।
হকাররা বিলোচ্ছে পণ্য-সমাহার ক্রেতার প্রয়োজনে।
ফুলের পসরা নিয়ে পথশিশুরা দাঁড়ায় জনে জনে;
বৃষ্টির ছোঁয়ায় কাঁপছে ছেঁড়া-ফাঁটা বিবর্ণ বসনে,
দামাল শিশুরা মেতেছে দূরন্তপনায় বাঁধনহারা বাঁধনে।

মোট পড়েছেনঃ ১০০৯জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

৩২টি মন্তব্য

  1. গতকাল আমার একটা চালকুমড়া গাছ মাঁচায় সহ কাঁত হয়ে পড়েছে। অনেক পছন্দের একটা গাছ, আজ আর বৃষ্টি উপভোগ করতে ইচ্ছে করছে না। নতুন খুঁটি দিতে গিয়ে দেখলাম মাটির প্রায় দেড় ফিট নিচে পর্যন্ত গলগলে হয়ে আছে।
    আর বৃষ্টি চাইনা-

    কবিতায় চমৎকার ভাবে আষাঢ় এর বাস্তব শহুরে প্রতিচ্ছবি ভেসে উঠেছে।

    1. সত্যিই বৃষ্টির বিড়ম্বনা মাঝে মাঝে খুব ঝামেলায় ফেলে এখানেও কিন্তু সে কথা তুলে ধরেছি। খারাপ লাগলো আপনার মাচা টা কাত হয়ে পড়েছে বলে। অসংখ্য ধন্যবাদ অনেক দিন পর আপনার মন্তব্য পেলাম। নিয়মিত পাবো পাশে এই কামনা রইলো। ভালো থাকুন সুস্থ থাকুন। শুভ সকাল

    1. আপনার মন্তব্য আমার জন্য বড় প্রাপ্তি তারপর এমন মন্তব্য যা আমাকে অনেক উপরে নিয়ে গেল। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপনাকে। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো। শুভ সকাল

    1. দাদা অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্য। হ্যাঁ বৃষ্টি সবখানেই হচ্ছে তাই যাদের ঘরে থাকার উপায় নেই তাদের জন্য বৃষ্টি অভিশাপ হয়ে ধরা দেয়। ভালো থাকবেন সুস্থ থাকবেন

  2. গ্রামের বর্ষার চিত্র দেখেছি আর আপনার লেখায় দেখলাম শহরের বৃষ্টির ছবি। অসাধারণ কবিতা দিদি।

    কলমের ছোঁয়ায় প্রাণবন্ত হয়ে উঠেছে লেখাটি। শুভকামনা রইলো।

    1. ভিন্নধর্মী হলো কিনা জানিনা তবে আমি আমার শহরের চিত্রটা তুলে ধরেছি।লেখায় আমি মাঝে মাঝেই শহরকে তুলে ধরি কারন শহরেই আমার সব। প্রকৃতি আর প্রেম আমাকে বেশী টানে লেখায়, বাস্তবে। আমি প্রকৃতি প্রেমী তবে তারপরও কিন্তু মন্তব্য সেই আমরা ক’জন ই করবো। মন্তব্যের সংখ্যা ঘুরেফিরে সেই একই থাকবে। ধন্যবাদ ভাইয়া

    1. দাদা এটা অন্যরকম নয়, বর্ষায় শহরটা এমন হয়, এখানকার জীবনযাপনটাই তুলে ধরলাম। আমি প্রকৃতি প্রেমী তাই কবিতায় সেটাই বারবার তুলে ধরি এখানেও সেটাই তুলে ধরেছি । ধন্যবাদ দাদা ভালো লাগলো জেনে খুশি হলাম

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?