মূল লেখায় যান

লুকোচুরি

নীলাঞ্জনা নীলাএকান্ত অনুভূতি, কবিতা২০টি মন্তব্য
মেঘ-রোদ্দুর লুকোচুরী...
মেঘ-রোদ্দুর লুকোচুরী…

যে শহরে তোমার বাস, সেই মাটির ঘ্রাণ নিয়ে বেঁচে থাকি আমি প্রতিদিন
অথচ তোমার শহরের বাতাস দূষিত পেট্রোল-ডিজেলে,
হাসপাতালের এমার্জেন্সিতে চাটাই পেতে শুয়ে থাকা শ্বাসকষ্টের যন্ত্রণায় কাতর রোগী;
বৃষ্টির দিনে হাটু-জল কাদায় ডাষ্টবিনের ময়লা ভাসতে থাকে, একবেলা খাদ্য জোটেনা যে শহরে
যে শহরকে ছেড়ে চলে আসতে হয়েছে একটুকু সুখের খোঁজ করতে,
কেবল ওই শহরে তুমি থাকো বলেই এখনও আমি ভালোবাসি।
এখনও আমি ওই মাটির বুকের অস্বচ্ছ ঘ্রাণে আচ্ছন্ন হই!

আচ্ছা প্রেম কি মানুষকে বেসামাল করে দেয়? হয়তো তাই!
তা নইলে বুকের ভেতর সুনামি, আর বাইরে আমি কি শান্ত, চুপচাপ!
আবার হাসছিও, এমনকি ছবিও তুলছি, বেড়াচ্ছি, ঘুরছি। কেউ বুঝতেই পারবেনা, আমার নি:শ্বাসে তোমার শহরের ঘ্রাণ।
বুঝতে দেবোই বা কেন? ভালোবেসে খুণ করেছি নিজেকে, সে কথা জানাবোই বা কেন?

জানো আজ সকালে ঘুম ভাঙ্গতেই অন্যরকম এক ঘ্রাণ নাকে এলো!
আচ্ছা তুমি কি এখন আমার শহরে এসেছো? বাতাসে আমি তোমার শরীরের গন্ধ পাচ্ছি যেনো!
ভৌগলিক সীমারেখা পেরিয়ে বহুদূরে তোমার শহরকে মনে হয় ওখানে আর কোনো ঘ্রাণ-ই নেই।
আচ্ছা তুমি কি এখন আমার শহরে এসেছো?
আমার এই খাজনার শহরে…!
এই মাটিতে…!!
লুকোচুরি খেলছো?

তুমি কি খেলা…কোথায় তুমি!
মেঘের ভেতর তোমার ঘ্রাণ, লুকোচুরী মেঘ-রোদ্দুর ঘ্রাণ…!!!

জানালায় মেঘ...
জানালায় মেঘ…
হ্যামিল্টন, কানাডা
১৫ মে, ২০১৭ ইং।
মোট পড়েছেনঃ ৭৪৬জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২০টি মন্তব্য

  1. ভালবেসে খুণ করেঁছি নিজেকে ,সে কঁথা জানাই কেমন করে, একদম ঠিক। এই খুনের কথা ,অন্তরে রক্ত ক্ষরনের কথা কাউকে বলা যায় না।
    অনিচ্ছা সত্বেও মুখে হাসি ঝুলিয়ে রাখতে হয়।
    লুকোচুরি লুকোচুরি গল্প, তারপর হাত ছানি অল্প ,
    চায় চায় উডতে, মন চায় মন উড়তে, উড়তে।
    অনেক ভাল লিখেছো দিদি।

    1. মিষ্টি আপু গো খুণ করতে মজা, খুণ হতে না। আর আমি নিজেকে খুণ কখনোই করিনা। বুঝেছো? 😀
      তয় একবার অন্য কাউরে খুণ করতে মুঞ্চায়। :p

      সামিনার ওই গান ফোনের রিংটোনে ছিলো। এখন রিংটোনে রেখেছি “যেনো মুঠোর রুমাল।” কি যে দারুণ শুনতে!

      আপু অনেক ভালো থেকো।

  2. শহর ছুটেছে এক পায়ে
    নেশার টালে টালে, গ্রাস করেছে নদীজল, পুকুরঘাট
    মেঘ রোদের বিছানায় শহরের ভাতঘুম।
    ওদিকে পালটে যাচ্ছে শহরের নাম
    এ শহর আমাকে কিচ্ছু দেয়নি, দিতে পারেনি
    আমি দিয়েছিলাম সব, তাই ফিরিয়ে নিচ্ছি ফের।
    শহর তুমি কেউ নও
    আমিই আমার শহর……

    যাক বাবা, তোমার কবিতা আমাকে দিয়ে অ আ লেখালো তাই বা কম কী!
    অসাধারণ নীলাপু। নিয়ে নিলাম লেখাটি।

    1. ওয়াওওওওওওওওওওওওওওওওওওওওওও!!! আপু দুর্দান্ত! ফাটিয়ে দিয়েছো।
      আমি কেন ওভাবে লিখতে পারলাম না? কি দারুণ লিখেছো তুমি! -{@

      এতো সুন্দর মন্তব্য পেলে বেশি বেশি লিখতে ইচ্ছে করে।
      ভালো রেখো আপু।

  3. ফেসবুকে পড়েছিলাম। দারুন লিখেছো। আমি বিশ্বাস করি, প্রেম মানুষকে বেসামাল করে।
    এ শহর আর ভাল লাগছে না। বড় বেশি অসহনীয় মনে হচ্ছে।
    একটা গান শুনেছো,” গোলাম আলীর ‘হাম তেরে শহরমে আয়্যেহে মুসাফিরকি তারা” দারুন একটা প্রিয় গান আমার। ভাল থেকো নীলনদ।

    1. গানটা শুনেছি। আগেকার গানের কথাগুলোর সাথে সুরের মেলবন্ধন কি দারুণ!
      জানো মনটা খুব চাইছে গানের একটা আসরে গিয়ে বসতে। যেখানে বর্তমান GUN নয়, প্রাণের গান শোনা যায়।

      গানটা আবারও শুনলাম। মনটা উদাস হয়ে গেলো আপু।
      ভালো থেকো।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?