মূল লেখায় যান

রাত ছোট হচ্ছে

আলমগীর সরকার লিটনকবিতা১৮টি মন্তব্য

===============================
রাত ছোট হচ্ছে-
রাতের মাথায় চাঁদ ডুবে যায় না-
সূর্যের সাথে খুব প্রণয়ের রঙ রাঙা;
তারপর মাঝে মাঝে
চাঁদের গায়ে ভীষণ ঘাম ঝরে
কিছু বলে না-ফর্সা ভোর জাগে
তবুও সূর্য সন্ধ্যা অবধি ডুবে যায়,
আঁধারের কারসাজি নিঃসঙ্গতা ফুরাই না।

জানালার ফাঁকে জোনাকির আলো জ্বলছে
সুখের হাসি যেনো কোথায় হারিয়ে যাচ্ছে!
হঠাৎ চাঁদ মুখে কথার বর্ণচোরা খুব আহত করলো
অথচ অন্যের ভালবাসায় সিক্ত হাওয়া ঠিকই বলো;

তাকে বলাম! একদিন আমাবস্যার
রাতে তারা হবো; রাতটাকে অনেক বড় করবো
আর কোনদিন রাতপোহাবে না!
বিশ্বাস হচ্ছে না ঐদেখো দাদার রাত হয়েছে কত বড়!
দাদীর রাতপোহাতে হয় হাজার গল্প শুনে শুনে।
অতঃপর রাতের ছোট বড় আর ফিরে না।

১১ ভাদ্র ১৪২৬, ২৬ আগস্ট ২০
————————————

মোট পড়েছেনঃ ২৭৪৭জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১৮টি মন্তব্য

  1. আমি এখনো আমার দাদীর গল্প শুনতে শুনতে ঘুমিয়ে যাই অবশ্য যখন বাড়ি যাই।আগে প্রতিদিন দাদীর গল্পে আমার রাত কেটে যায়।আমার জীবনের সবকিছুর উর্ধে আমার দাদী।একটা টাচি জায়গা।আপনার লেখা পড়ে ভাবলাম সামনে দাদীকে নিয়ে লিখব।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?