মূল লেখায় যান

রাতের চিল

আলমগীর সরকার লিটনকবিতা৯টি মন্তব্য

রোজ রোজ আকাশ দেখি নীল
মনের মাঝে কষ্ট সব খিল!
মেঠো পথে সোনালি গন্ধের টানে
উড়ে যায়- পূর্ণিমা রাতের চিল
চিল তো নয় বুঝি শঙ্খচিল!
ঘাস ফুলের বাগানে এক নোনা বিল
দেখতে যদি পাই পিরিতির ঢল;
সুখের নায়ে জল শুকন বালুচরে মিল।
যত সব দেখো না মাটির ঘর-
এক নিমেষেই কতদূর করলে যে পর।

২৭ শ্রাবণ ১৪২৯,১১ আগস্ট ’২২

মোট পড়েছেনঃ ৭৯০জনআজ পড়েছেনঃ ০জন

৯টি মন্তব্য

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।