মূল লেখায় যান

যে লেখে কবিতা,অথবা কবিতা লেখা যার ললাট লিখন

আগুন রঙের শিমুলকবিতা৩৫টি মন্তব্য

যে লেখে কবিতা –
একলা মাঝরাতে তারও বুক খা খা করে
যে লেখে কবিতা –
নির্জন পথে কালো বেড়ালের নির্লিপ্ত চাহনীতে সেও চমকায়।
যে লেখে কবিতা –
সেও তোমার মতোই, বিলিতি পেলে দিশি দেখে নাক সিটকায়।
যে লেখে কবিতা –
সেও কবরে নামায় মৃতদেহ, আলগোছে। মরা পোড়ায় শশ্মানে
যে লেখে কবিতা –
সে গিয়েছে জেনে, জীবনের মানে।

যে কবিতা লেখে –
সেও তোমারি মতোন, গলাতক গিলে বিচ্ছিরি গালাগাল দেয় ইশ্বরকেই
যে কবিতা লেখে –
তুমি আর তার সবই প্রায় এক,
তবু রয়ে যায় কি বিষম ফারাক।
সে যখন চলে যায়, যায় একেবারে ; অনুপল মাত্রও পিছু না ফিরেই।

 

 

মোট পড়েছেনঃ ৮৩৬জনআজ পড়েছেনঃ ০জন

৩৫টি মন্তব্য

  1. যে কবিতা লেখে
    ভেতর বলে তার কিছু নেই,
    তুমি আর তার সবই এক
    দিতে দিতে ভেঙ্গেছো পথ
    ফেরার পথের হারিয়েছ তাই খেই।
    হি হি আমিও একটু ট্রাই মারলাম।
    অনেক সুন্দর হয়েছে শিমুল ভাই। কবিরা জীবনের মানে পুরোটা কখনোই বুঝতে পারে বলে মনে হয়না। তারা কবিতা থেকে কখনোই ফিরতে পারেনা।

    1. আসলেই নাই –
      ভেতর বলে কিছুই নাই , বিরাট এক শুন্যতার মাঝে একটা শুন্যেরআলয় 🙂

      কবিরা কিছুই পায়না
      উপাসনালয়ের বাইরে থেকে কখনোই
      কবির জুতো চুরি হয়না 😀

  2. এই কবিতা পড়ে এখন নিজেরই কবিতা লিখতে ইচ্ছে করছে। জীবনকে জানা যা তা ব্যাপার নয়! আপনি সব সময় ভালো লেখেন। শুভেচ্ছা জানবেন প্রিয় সাইদ ভাই।

  3. যে কবিতা লেখে –
    তুমি আর তার সবই প্রায় এক,
    তবু রয়ে যায় কি বিষম ফারাক।
    সে যখন চলে যায়, যায় একেবারে ; অনুপল মাত্রও পিছু না ফিরেই।”————–শুধুমাত্র বলবো অসাধারণ

  4. কবিতা লেখা ঠিক না
    মাঝরাত আর রাত হবে না
    খুজে হয়রান হতে হবে না
    জীবন নামক ফালতু তালেবরের।
    কবিতা লেখা ঠিক না
    স্নৃতির বোঝা বেয়ে।

    আপনার মত সুন্দর হয় না।

      1. অনেক আগে একটা কথা বলেছিলামঃ যে পাখী আমাকে আপন নীড় ভাবে সে মুক্ত আকাশের যেখানেই যাক না কেন ফিরবেই নীড়ে, আর যে নীড় ভাবে আকাশের তারাকে সে ছিল না কোনদিনই আমার কাছে…