মূল লেখায় যান

যে-ই টুকু স্বাধীনতা পেলে

জাহাঙ্গীর আলম অপূর্বকবিতা১০টি মন্তব্য
  1. স্বাধীনতা চাই,
  2. যে-ই টুকু স্বাধীনতা পেলে
  3. শিশু মায়ের কোলে নিরাপদে দুগ্ধ পান করতে পারব।
  4. কেউ চাইলে বোমা বিস্ফোরণ করতে পারে না
  5. সেই টুকু স্বাধীনতা ।
  6. যে-ই টুকু স্বাধীনতা পেলে
  7. রাখাল উদাস মনে বাঁশি বাজাতে পারবে খোলা মাঠে
  8. শঙ্কাহীন ভাবে প্রকৃতির সাথে ।
  9. যে-ই টুকু স্বাধীনতা পেলে,
  10. কৃষক গ্রীষ্মের দুপুরও বিরতিহীন ভাবে কাজে করে পারবে ।
যে-ই টুকু স্বাধীনতা পেলে
মানবতাহীন মানুষের কাছে মানবতা ফিরে আসবে 
শুধু চাওয়া টুকুন স্বাধীনতা। 
যে-ই টুকু স্বাধীনতা পেলে
জমির মালী নির্বিঘ্নে কাননে ফুল ফুটাতে পাটবে
মনে ভয় থাকবে না।
যে-ই টুকু স্বাধীনতা পেলে
টেপির মা উঠোনে দাঁড়িয়ে খইয়ের ধান
সুন্দর করে শুকাতে পারবে।
যে-ই টুকু স্বাধীনতা পেলে
অবুঝ শিশু মাছরাঙার নিত্য শিকার দেখতে পারবে।
যে-ই টুকু স্বাধীনতা পেলে
শিক্ষক তার শিক্ষার্থীকে সুন্দর তৈরি করতে পারবে।
যে-ই টুকু স্বাধীনতা পেলে
মুয়াজ্জিন মসজিদে গিয়ে নির্বিঘ্নে আযান দিতে পারবে।
যে-ই টুকু স্বাধীনতা পেলে
আবার শোকার্ত মায়ের একটু স্বস্তি ফিরিয়ে আসবে।
যে-ই টুকু স্বাধীনতা পেলে
কবি, সাহিত্যিক, নাট্যকার ঔপন্যাসিকেরা
সুন্দর সুন্দর কবিতা, গল্প, নাটক, উপন্যাস
লিখে জাতির কল্যাণ বয়ে আনতে পারবে  
সেই টুকু স্বাধীনতা চাই  । 
রচনাকালঃ
১৫/০৬/২০২১
মোট পড়েছেনঃ ৬৩৫জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১০টি মন্তব্য

  1. স্বাধীনতা শব্দটির অর্থ ব্যাপক। স্বাধীনতা মানে একটি মানচিত্র আর একটি পতাকা নয়। সে ক্ষেত্রে বলা যায় আমরা কেউই পরিপূর্ণ স্বাধীন নয়। খুব ভালো লাগলো কবিতাটি। শুভ কামনা।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?