মূল লেখায় যান

যত কথা

আলমগীর সরকার লিটনকবিতা৫টি মন্তব্য

হায় রে ভাই- আজ কাল কথার
কোন রূপ খুঁজে পাওয়া যাচ্ছে না;
সত্য থেকে মিথ্যাই নাকি বেশী-
আতরের গন্ধকেও হার মানাচ্ছে-
ছিঃ ছিঃ- রাত দুপুর কিংবা ভোরের
গায়ে কি এমন ফাঁকির আওয়াজ?

কথায় বলে ‘‘চোরের মায়ের ডাঙ্গশ
কথা’’- সত্য তো শেওলা গায়ে পা
পিছলাইবে-জল কাদামাটির দষাবে
অথচ ভাবলোই না রূপলাবণ্যের কথা
আমার আমিত্ব শুধু ক্ষমতায় রূপবান-
হাজার রঙবিরল সত্য মিথ্যা যত কথা।
০৬ ভাদ্র ১৪২৯, ২১ আগস্ট ’২২

মোট পড়েছেনঃ ৬৬৭জনআজ পড়েছেনঃ ০জন

৫টি মন্তব্য

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।