মূল লেখায় যান

ম্যাজিক বলের মতো চোখ

নাজমুল হুদাকবিতা২০টি মন্তব্য

স্পর্শে গেলেই বুঝি ভঙ্গ হয়
বিশ্বাস করে আমাকে স্পর্শ করি না;

চুপচাপ ম্যাজিক বলের মতো চোখে
ঘুম ঘুম নেশা ধরলেই বলো- ঘুমাও
ঘন ঠোঁটে অপুষ্ট কথা আঁটকে গেলে
উচ্চারণ করো না- ভালো লাগে।

হঠাৎ কেন আজ
এলিয়ে দেওয়া চুলের ঘ্রাণ বাতাসে
উঠোন ভরা ধানে নরম পা হেঁটে গেলে
ঈগলের মতো তুলে নিলে তোমার ভিতরে

উজাড় করে দিলে একা পোষার যন্ত্রণা
উন্মুক্ত এখন তোমাকেই বলতে থাকো-
ভালোবাসি ভালোবাসি স্পর্শ করেই দেখো না।

নেত্রকোণা, ময়মনসিংহ

মোট পড়েছেনঃ ৭১৭জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২০টি মন্তব্য

  1. “স্পর্শে গেলেই বুঝি ভঙ্গ হয়
    বিশ্বাস করে আমাকে স্পর্শ করি না; “

    বুঝতে বড় কষ্ট বন্ধু
    নাকি আমার বুঝার ভুল।
    প্রথম দুটো লাইনে এমন শুল !!!
    শুভ কামনা

  2. হঠাৎ কেন আজ
    এলিয়ে দেওয়া চুলের ঘ্রাণ বাতাসে
    উঠোন ভরা ধানে নরম পা হেঁটে গেলে
    ঈগলের মতো তুলে নিলে তোমার ভিতরে। অসাধারণ হয়েছে এতটুকু। শুভ কামনা ও শুভেচ্ছা রইল

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?