মূল লেখায় যান

ভুলভাল প্রশ্ন

নাজমুল হুদাকবিতা৫টি মন্তব্য
প্রশ্নগুলি সরিষার বাম্পার ফলনের মতো;
.
তুলতুলে ইশ্বরপ্রদত্ত উরু-তন্ত্রে
ছড়ানো ছিটানো আমিও তোমার
এমন বিক্ষিপ্ত প্রশ্ন করি তুমুল আগ্রহে
শুনো-
ভোরের শিশির। পর্দা ভেদ করে সূর্যের চুমু।
তুমি স্পর্শকাতরতায় জেগে উঠো– আরও
কাছাকাছি জানতে চায়-
২৭ থেকে ১২ কেমন লেগেছিলো তোমার?
.
অপেক্ষা প্রহর গুনতে গুনতে
আমাকেও তুমি একটা বুদ্ধিদীপ্ত গল্প বলো।
ধরো-
আমি কোনো উদ্ভাবনাময় প্রশিক্ষণার্থী।
দিনশেষে শেষে যেমন বলে- তেমন তুমি?
যদিও না মুনাফা-সন্ন্যাসী কেউ
প্রশ্নোত্তরে আমিও বলতে পারি
বাক্য সংকোচন-
          ভালো লাগে যা, কেবল ভালোলাগা।
.
তারপর, সে-ই আজ অব্দি
অপরিকল্পিত নিঃশ্বাসের মার্কেটিং শেয়ারে
উল্লাসে রোজ উঠা-নামা করে; ভালোবাসি।
মোট পড়েছেনঃ ১১৭৮জনআজ পড়েছেনঃ ০জন

৫টি মন্তব্য

  1. ভালোবাসলে প্রশ্নের বাম্পার ফলন হয় সরিষার মত আর উত্তর গুলো হয় বোবাদের মতো মাথা ঝাকাঝাকি দেয়ার মত 😁😁। ভালোবাসার জয় হোক।
    নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা