মূল লেখায় যান

মেঘ কাব্য

আরজু মুক্তাছবিব্লগ১৪টি মন্তব্য


সে যে বসে আছে একা একা
রঙিন স্বপ্ন জাল বুনতে
সে যে চেয়ে আছে ভরা চোখে
জানালার ফাঁকে মেঘ ধরতে।


মেঘের পর মেঘ জমেছে
আঁধার করে আসে
আমায় কেনো বসিয়ে রাখো
একা দ্বারের পাশে। 

 


গল্প করার এইতো দিন
মেঘ কালো হোক মন রঙিন
সময় দিয়ে হৃদয়টাকে
বাঁধবো না তো আর।

 


আসেনি মেঘেরা আমাকে ভেজাতে
আসেনি আমাকে নিতে
যদি সারাদিন ধরে মেঘ
চেয়ে চেয়ে ফিরেই চলে যায়।

 


মেঘ থমথম করে
কেউ নেই।
জল থই থই করে
কিছু নেই।

 


পরদেশি মেঘ যাও রে ফিরে
বলিও আমার পরদেশী রে
সে দেশে যবে বাদল ঝরে
কাঁদে না কি প্রাণ একলা ঘরে?

 


কখনো ওদের বৃষ্টি দেখেছো?
ঐ ওখানে, বড় মেঘ দুটোর পিছনে
হয়তো ঘাস ফড়িঙের মতো আমিও ছিলাম।

 

★★ ছবিগুলো কখনো মোবাইল বা কখনো ক্যামেরায় তোলা।

মোট পড়েছেনঃ ১৭৪৭জনআজ পড়েছেনঃ ০জন

১৪টি মন্তব্য

  1. ছবি গুলোর ক্যাপশন হিসেবে দেয়া গানগুলো এক সময়ের জনপ্রিয় গান। বর্তমানেও এর অবদান আছে।

    মেঘের ছবিগুলো খুবই সুন্দর।
    বেশি সুন্দর শেষের ছবিটা।
    শুভ কামনা।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।