মেঘের কল্পনায়

ঝলমলে রোদে আলোকোজ্জ্বল সকাল!
হাসিতে উদ্ভাসিত প্রকৃতি, আকাশ নিলীমায় নীল!
এমন নির্মল সকাল কে না চায়?
কেন জানিনা আমি আজ আমাতে নেই…..!
ভালো লাগছে না কিছুই….!
অথচ মেঘমুক্ত শুভ্র আকাশ রৌদ্রময় দিন
আমার কতো প্রিয়!!
প্রকৃতির মন ভার আর মেঘাচ্ছন্ন আকাশকে আমার ভীষণ ভয়!!
কেননা এমন দিনে মন গহনে তোমার উপস্থিতি
টের পাই,
তুমি দাপিয়ে বেড়াও আমার মনের ভেতর!
কেউ না জানুক,
আমি তো জানি তুমি কতো নিষ্ঠুর যাযাবর…..!
খুনসুটি করবে আমায় হাসাবে, সুখের জোয়ারে ভাসাবে!
তারপর? তারপর আবার নিরুদ্দেশে হারিয়ে যাবে….!
যাবার বেলায় স্মৃতিগুলো ফেলে যাবে…
আমায় পোড়াতে…!
আমি আর পুড়তে চাই না,
খাক হয়ে গেছি পোড়া স্নৃতিতে…
আজ রোদ ভালো লাগছে না! ইচ্ছে হচ্ছে মেঘের পর মেঘ জমুক!
চারপাশ অন্ধকার করে বৃষ্টি নামুক!
সমস্ত প্রকৃতি ভিজুক!
তুমি স্মৃতি নয় বৃষ্টি হয়ে একবার এসো!
আমি ভিজবো তোমাতে! আমি ভিজবো বৃষ্টিতে!
তারপর?
তারপর সাগরপাড়ে যাবো।
আমার পরনে থাকবে বিষিয়ে উঠা নীল শাড়ীটা…
না! না! বালুকাবেলায় হাঁটবো না!
জলকেলিতে মাতবো না!
ঢেউ ভেঙে সামনের দিকে এগুবো…..
ধীরে ধীরে অদৃশ্য হবো
হারিয়ে যাবো আমি, তুমি এবং পোড়া স্মৃতি……
ভেসে উঠবে নীল শাড়ীটা…!




২৭টি মন্তব্য
কল্পনার মেঘদূত অনেক দূর অব্ধি নিয়ে এসেছেন, বিষাদে ফেলে।
সুন্দর লেখা।
মন্তব্য পেয়ে অনুপ্রাণিত হলাম ভাইয়া ।
শুভেচ্ছা অবিরাম।
খুব চমতকার লেখা। অনবদ্য প্রকাশ। শুভ কামনা রইল।
মন্তব্য মানেই উৎসাহ।
আপনাকে অনেক ধন্যবাদ।
শুভেচ্ছা রইলো।
দারুন হয়েছে কবিতা। কল্পনার মেঘদূত অনেক সুন্দর ভাবে ধরা দিল আপনার কবিতায়। ভালো থাকুন সুস্থ থাকুন
দিদি আপনার ভালো লেগেছে,
এ আমার অনেক প্রাপ্তি।
শুভেচ্ছা রইলো।
কবিতা আপনি বরাবরি ভালো লিখেন।
শুভকামনা
আপু আমার লেখার অগ্রভাগে আপনি বিশেষ একজন।
আমার ভালোবাসা নেবেন।
এ যেন নিজের সাথে নিজের কথা বলা। বেশ লাগলো পড়তে। শুভ কামনা।
আপু আপনার ভালো লাগলো জেনে আমার ক্ষুদ্র প্রয়াস স্বার্থক হয়েছে।
অনেক ধন্যবাদ।
শুভেচ্ছা জানবেন।
অনন্য । লেখা পড়ে মোহিত হলাম।
অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমার লেখাটি পড়েছেন এবং মন্তব্য করে উৎসাহ করবার জন্য।
শুভেচ্ছা অবিরাম।
কেউ না জানুক,
আমি তো জানি তুমি কতো নিষ্ঠুর যাযাবর…..!
এরপরও সাগর / জল অব্দি !
দুর্দান্ত লিখা
সুন্দর মন্তব্য পেয়ে অনুপ্রাণিত হলাম ভাইয়া।
ভালো থাকুন শুভকামনা সর্বক্ষণ
শুভকামনা আপনার জন্যও
অনবদ্য লাগলো।
অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন সুহৃদ।
আপনার জন্য ও নিরন্তর শুভেচ্ছা রইলো।
চারপাশ অন্ধকার করে বৃষ্টি নামুক!
সমস্ত প্রকৃতি ভিজুক!
তুমি স্মৃতি নয় বৃষ্টি হয়ে একবার এসো!
আমি ভিজবো তোমাতে! আমি ভিজবো বৃষ্টিতে!
তারপর?
দারুন বলেছো বুবু
ভালোবাসা রইল♥♥♥
চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ।
কি সুন্দর করে বুবু ডাকলে, মনটা ভরে গেল।
ভালো থেকো ভাই।
স্মৃতি রোদ বৃষ্টি সব ঋতুতেই চির অমলীন। কল্পনাবিলাসী বিষণ্ণ মনের কথা কবিতায় পড়ে ভালো লাগলো।
ভালো থাকুন আপু।
এতো সুন্দর বিশ্লেষণ করেছেন।
ভীষণ উৎসাহ পেলাম।
ভালো থাকুন,
শুভকামনা সর্বদা।
দারুণ বৃষ্টিবিলাসী প্রেমাকুতি।
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
অদৃশ্য হলেও পুর্ন ছায়া রয়ে যাবে,
কবিতার মাঝে ভিন্ন রকমের ইচ্ছে প্রকাশ করলেন।
ভালো লেগেছে কবিতা,
শুভ কামনা।
কখনও কখনও এমন মনে হয় যে সব ছেড়ে সমুদ্রে বিলীন হয়ে যাই।
মানুষের মন বিচিত্র তাই ইচ্ছের কোন লাগাম নেই।
আপনার ভালো লেগেছে এটাই পাওয়া।
কলমের শক্তির উৎস।
ভালো থাকুন ভাইয়া।
মন খারাপ থাকলে তার প্রভাব পড়ে চারপাশে, প্রকৃতিও যেনো মন খারাপের সঙ্গী হয়ে যায়।
উপলব্ধ অনুভূতির সুন্দর প্রকাশ করেছেন কবিতায়।
আরও লিখুন,
শুভ কামনা 🌹🌹
আপু আপনা চমৎকার বিশ্লেষণ পেয়ে অনুপ্রাণিত হলাম।
নিশ্চয়ই চেষ্টা করবো আত্মোপলব্ধি তুলে ধরতে।