মূল লেখায় যান

মেঘমল্লার আগমন

সুপর্ণা ফাল্গুনীকবিতা২০টি মন্তব্য

 

অনেক কাঠখড় পুড়িয়ে, সর্বাঙ্গে আগুনের পরশ বুলিয়ে – অবশেষে তুমি এলে!
তাপদাহের কাঁটা তারের বেড়া ডিঙ্গিয়ে, হিম-শীতল স্পর্শের আলিঙ্গনে- তুমি এলে জুড়াতে প্রাণের স্পন্দন।
সে-ই তো এলে তবে কেন পথে হলো দেরী?
আরো আগে কেনো ধরা দিলেনা, ছুঁয়ে দিলে না প্রশান্তির আলিঙ্গন?
তোমারি অপেক্ষায় কেটেছে অষ্টপ্রহর;

চোখের পাতায় নিদ্রাদেবী আসন পেতে বসেনি- স্বপ্নের রহস্যময়তায় , বর্ণহীন দৃশ্যগুলো দৃশ্যমান হয়নি কতকাল! পাপড়িগুলো আলিঙ্গনের আবেশে হারিয়ে যায়নি মহাকালের গর্ভে,
তোমার চরণখানি বুকের বাম অলিন্দে লক্ষ্মীর পদচিহ্ন আঁকেনি অজানা অভিমানে।
ধরা দিলেই যখন- তখন আর অভিমান গুলো নিকষ-কালো অমাবস্যার মতো দীর্ঘ হতে দিবো না! মোম-জ্যোৎস্নার চাদরে জড়িয়ে নেবো আলিঙ্গনের মিষ্টি আদর।
শ্রাবণের বারিধারা আর তোমাকে যেতে না দিবো; তোমাকে শীতলতার বসন করে অঙ্গে জড়িয়ে রাখবো।

ছবি-গুগল

মোট পড়েছেনঃ ৯৪৪জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২০টি মন্তব্য

  1. শ্রাবণের বারিধারা আর তোমাকে যেতে না দিবো; তোমাকে শীতলতার বসন করে অঙ্গে জড়িয়ে রাখবো।” আর যেতে দেয়া যায় না। থাকুক বারিধারা আমাদের মাঝে প্রশান্তি হয়ে।
    শুভ কামনা দিদিভাই।

  2. প্রতীক্ষিত মেঘ অবশেষে এসেই গেলো,
    তবে আমাদেরই ভুলের কারণে প্রকৃতি বিরূপ আমাদের প্রতি।
    হয়ত আর স্বাভাবিক ভাবে ঋতু ফিরবে না আর আমাদের জগতে।

    কবিতা ভালো হয়েছে,
    শুভ কামনা।

    1. ঠিক বলেছেন দাদা ভাই। ঋতু আর কখনো স্বাভাবিক সৌন্দর্যে ফিরবে না স্বাভাবিক নিয়মে। অজস্র ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা নিরন্তর

  3. আপনার লেখায় সব সময় অনুভূতির দুইপিঠ থাকে। একপাশের উজ্জ্বলতায় মন আনন্দে ভরে উঠে, আর অপর পৃষ্ঠের বাস্তবতায় মন হয় খারাপ। এখানেও ব্যতিক্রম হয়নি 🙂
    মেঘমল্লারের আগমনে তপ্ত ভূমিতে শান্তি নেমেছে।
    মেঘমল্লার কবিতায়ও শান্তির পরশ পাচ্ছি।
    ভালো থাকুন সারাক্ষণ, শুভ কামনা 🌹🌹

  4. অবশেষে এসেছো পথে সফল বুননে আগামীর সব কিছু অতি সুন্দর আনন্দ ধারা নিয়ে। মন খারাপের উঠোন টাই উজ্জ্বলতায় ভরে যায় এই মেঘ মালার আবেশে। দারুন লিখেছেন আপু। খুব ভাল লেগেছে।আন্তরিক ধন্যবাদ সহ মেঘ বালিকার শুভেচ্ছা ও ভালোবাসা।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?