মূল লেখায় যান

মৃত্যু পথযাত্রী সম্ভাবনা

আনন্দধারা বহিছে ভুবনেছবিব্লগ, রম্য৫৩টি মন্তব্য

ইদানিং মাথার চুল সারাক্ষণ সজারুর কাঁটার মতো মাথা থেকে ১৮০ ডিগ্রী সোজা হয়ে থাকে। বেকারত্বের অবসান, তবে চাকরী নেই। এক বন্ধুর পরামর্শ মনে ধরলো খুবই। সে বেকার অবস্থায় বিয়ে করেছে, পাঁচ বছরের মধ্যেই বৌ ভাগ্যে সে ভাল এখন, কার নিয়ে চলাফেরা  করে। আহা কত আনন্দের সংবাদ। চাকুরী খুঁজতে খুঁজতে স্যান্ডেলের নীচে ছিদ্র হয়ে গিয়েছে, ভাগ্যিস পায়ের পাতার নীচের স্যান্ডেল কারো চোখে পরেনা। স্যান্ডেলের উপরের চামড়ার বেল্ট তো ঝক্‌ঝকে তকতকেই থাকে। পায়ের উপর পা তুলে ভুলেও বসি না কোথাও, উপরে ফিটফাট ভিতরে সদরঘাট প্রকাশ না হয়ে যায় আবার।
13932944_312224015835054_7970061550127740014_n
আরে এত সস্তা লেডিস? কিন্তু আমার তো এক জোড়া দরকার নেই? বললাম ভাই, আমার একজোড়া লাগবে না। কিন্তু জোড়া ছাড়া সে দিবেই না। কি আর করা, একজোড়া লেডিসই নিলাম। আমার মত কারো যদি একজন লাগে তাকে না হয় পঁচাত্তর টাকায় দিয়ে দেবো 🙂  আর একজোড়া থাকলেই বা সমস্যা কি? দু জোড়া তো রাখাই যায়। বৌ ভাগ্যে চারটে কার এর মালিক হয়ে যাবো  😀

কাজী অফিস খুঁজতে গেলাম। অনেক খোঁজাখুঁজির পরে পেয়েও গেলাম। কাজী অফিস প্রতি রাস্তায় থাকতে পারেনা? এতক্ষন হেঁটে স্যান্ডেলের ফুটো হওয়া অংশ থেকে পায়ের পাতায় রাস্তার পীচ এর গরমে ফোস্কা পরার অবস্থা 🙁
13925051_313004142423708_3196383643497821278_n
কিন্তু একি ! 🙁    ;(  কাজী অফিসে মহিলা প্রবেশ সম্পুর্ন নিষেধ!! এটি কেমন কথা? তাহলে বিয়ে করবে কি পুরুষে পুরুষে? এই পাগল কাজী তো আমাকেই পাগল বানিয়ে ফেলবে? ভাইয়েরা, আপুরা আমি এখন কি করবো? একজোড়া লেডিস নিয়ে আমি কি করবো? বিয়ে না করে যদি বাসায় যাই, আম্মু আর দজ্জাল আপুর মাইর একটাও মাটিতে পরবে না   ;(

খুঁজতে আরম্ভ করলাম কাজীর বাসা, সাথে জোড়া লেডিস। কাজীর মাথা যদি আজ না ফাটিয়েছি তো আমার নাম………… :@

মোট পড়েছেনঃ ১২৮৪জনআজ পড়েছেনঃ ০জন

৫৩টি মন্তব্য

  1. সজীব ভাই, নো প্রবলেম জোড়া জোড়া আল্লাহ আল্লাহ করেন গাড়ী দ্রতই হয়ে যাবে ইন শাল্লাহ।
    কাজির দরকার কি ছয় পা, ছয় হাত তিন মুখ যদি একত্রে থাকতে পারেন ওহ! সোনায় সোহাগা। কেল্লা ফতে।

    হোক মউলা হোক মউলা।

      1. এরপর হানিমুনে গেলে যদি বিয়ের কাবিন নামা দেখতে চায়? নে দেখাতে পারলে তো পুলিশ জংগি সন্দেহে আটক করে নিয়ে যাবে। ক্রস ফায়ার দিলে আমাকে আপনারা আর পাবেন? 🙁

  2. শিষ্য হারায়ে কই যাও? জন্মবৃত্তান্ত কাগজ পত্র ভর্তি ফাইল নিয়ে সারাদিন ঘোরাফেরা কর? ;?
    চাকরি না পেয়েই এক জোড়া লেডিস? পাইলে কি করবে?? ;?
    থাক কই জরিমানা হবে…..

      1. আমার গাড়ির কারখানায় তো গাড়ি তৈরী সোনেলার কয়েকজনের জন্য। নিজের ব্যবহারের জন্য নয় ওস্তাদ। একটি জিনিস তৈরী করে আপনদের গিফট করা অনেক আনন্দের না ওস্তাদ? 🙂

  3. শিরোনাম টা সজীব ভাইর সাথে যায় নাই।
    পোষ্ট পড়েই মনে হল, হ্যাঁ সজীব ভাই এসে গেছে।
    কাজীরএকদিন কি ,,,,,,,,,,
    শালার দোকানদার, প্রতি জোরা লেডিস ১৫০ টাকা :@ ;(
    সজীব ভাই বন্দুক ওয়ালি কৈ গেল ?

  4. শিরোনাম যথার্থই আছে, হাসতে হাসতে আমিই এখন মৃত্যু পথযাত্রী হবার মতো অবস্থা :D)
    ভাইয়েরা, আপুরা আমি এখন কি করবো?
    :D) যেইখান থেকে কিনছিলেন অইখানেই ফেরত দিয়া আসেন। আর নেক্সট টাইম এক জোড়া লেডিসের সাথে একজন কাজী ফ্রি এই ব্যবসা চালু করতে বলেন।
    ইয়ে ভাভু বাইয়া, মেয়ে বেকারদের জন্যে কি সিস্টেম? জোড়ার দাম কিন্তু জেনটসের বেলায় আরো কম হওয়া উচিৎ। 😀
    আপনাকে আল্লাহ্‌ একটা ব্রেইন দিছে গো, নাইলে এই ছবি পাইয়া এইসব লেখা ইটা মারলেও আমার মাথায় আসতো না।
    সজু মানেই স্মাইল প্লিজ 🙂

    1. আপু, লেডিস কেনার সময়ে বলে দিয়েছে অফেরযোগ্য। ফেরত যে দেয়া যাবেনা 🙁 লেডিসেরা যদি জেন্টস কেনে তাহলে নাকি একটা কিনলে একটা ফ্রি। তাহলে জেন্টস একজোড়া ৭৫ টাকান কাজী ফ্রি নাই। আর এখন পর্যন্ত কাজীকে খুঁজে পেলামনা 🙁

      1. জেন্টসের দাম এত সস্তা ক্যান? ;? একটা কিনলে আরেকটা ফ্রি? লোভনীয় অফার, কিন্তু জামাই ভাগ্যে ভাগ্য ফেরে এমন নজির দুইন্যাতে নাই কইলাম। 🙂
        কাজী ব্যাটা এক জোড়া জেন্টসের খোঁজে গিয়েছে, মহিলা প্রবেশ যেহেতু নিষিদ্ধ 🙂

  5. ওমামামা… হা হা হা .. :D) :D) :D) :D) দুইজোডা লেডিস ই নিলে পারতেন । বিধানে আঁছে তো কাজীর ব্যাপারে চিন্তাইয়া নেই।
    ;?
    হাসাইতে হাসাইতে মানুঁষ মেরে ফেলার প্লান করেছে সজীবভাই.. :D) :D)

    1. একজোড়া নিলাম আগে, প্রাকটিস করে নেই, এরপর না হয় আর এক জোড়া নিলাম 🙂
      মৃতপ্রায় মানুষকে আনন্দ দেয়ার ব্রত নিয়েছি। দোয়া করবেন আমার জন্য আপু।

  6. :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D)
    হাসতে হাসতে পেটে যে দু’খানা রুটি আর ডাল পড়েছিলো, সব হজম। এখন খাওয়া কোথায় পাই? ভাভু বাইয়া আপনার রাগ কাজী পাওনা বলে। আমার মাথা গরম খাদ্য নাই বলে। :@ ক্ষুধার চোটে বেশী রাগে চোখ দিয়ে অঝোরে জল ঝরিতেছে। ;(
    এবার চলুন “ক”-তে কাজী এবং “খ”-তে খাদ্য খুঁজি দুই ভাই-বোনে। ঠিক আছে?
    শুনেন শুনেন শুনেন যতো মহাজ্ঞানী জন
    একখানা কাজী লাগিবে ভাভু বাইয়ার বিয়ার কারণ
    অন্যদিকে চাই আমরা খাদ্য দুই ভাই-বোন
    দ্যান খুঁজিয়া দয়া কইর‍্যা সোনেলার স্বজন।। 😀

  7. মহিলা ঢুকলে কাজীর মনে হয় ওজু নষ্ট হওয়ার চান্স থাকে !!! এই কাজী মনে হয় হোম ডেলিভারী সার্ভিস দেয় মানে কেউ ফোন করে ডাকলে সে নিজেই বিয়ে পড়ানোর জন্য হাজির হয় , খুচরা ব্যবসা করে না। ই কমার্স হিসেবে কাজীর ব্যবসাও মন্দ না।

  8. সজীব ভাই আপনার দরকার শুদ্ধ কদুর তৈল, মাথায় দেন ঠান্ডা করেন, দুই লেডিস লগে থাকলে শুধু মাথা গরম না মাথায় টাকও পড়তে পারে, হতে পারেন একদম চাঁন্দি ছিলা। :p

  9. সজারুর কাটার মত চুলের একখান ফটুক দিলে ভাল হইত।
    ১ জোড়ার মুল্য এত কম! কাজী সাহেব মনে হয় এত সস্তার খবর পেয়ে লেডিস কিনতে গেছেন।
    এমন কাজী অফিস আসলেই কি আছে?
    পোস্ট ভাল হয়েছে।

  10. ঠিকই হয়েছে, দেড়শো টাকায় লেডিস কিনে বিয়ে করার শখ এবার মিটেছে তো?

    খবরদার, সোনাদের না জানিয়ে কিছু করলে কিন্তু ভালো হবে না, এই বলে দিলাম। হা হা হা

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।