মূল লেখায় যান

মৃত্যুর মিছিল

সুপর্ণা ফাল্গুনীকবিতা২৭টি মন্তব্য

 

মর্ত্যে চলছে যমের হোলি খেলা,
ছুঁয়ে দিলেই প্রাণ-পাখি আলিঙ্গনে জড়ায় মৃত্যুকে।
স্বর্গ-নরক পরিপূর্ণ আত্মার কোলাহলে; পরকাল আজ অতি সন্নিকটে।
সব দুয়ার বন্ধ করে যতই করো উৎসবের আয়োজন- হেম-পেয়ালা হাতে মুচকি হাসছে যমদূতের অধর জোড়া।
চিতায় জ্বলছে সনাতনীয় শরীর; কবরে পুরছে খ্রিষ্টান, মুসলিমের দেহ;
সমাহিত শরীর আর জেগে ওঠে না বহ্নিশিখায়, বৃষ্টির শীতল-ফোঁটায়।
অম্লজান খুঁজেছে পাত্রের আধারে- কভু খোঁজেনি হরিৎ আধারে।
মর্ত্যে নেমেছে মৃত্যুর মিছিল- প্রতিশোধ নিতে অত্যাচার আর লোভ-লালসার।

মোট পড়েছেনঃ ৯০৭জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২৭টি মন্তব্য

  1. মর্ত্যে নেমেছে মৃত্যুর মিছিল- প্রতিশোধ নিতে অত্যাচার আর লোভ-লালসার।
    এ মৃত্যুমিছিল কবে থামবে তার নিশ্চয়তা নেই।
    কেবল বেড়েই চলছে।
    এ কি মানুষের লোভ লালসার পরিণতি!
    ঈশ্বর আর প্রকৃতি সহায় হোক।
    .
    যথার্থ কথন, দিদি।

  2. এযেন এক মৃত্যুপুরী! পৃথিবীটা সত্য ই বিষাদে বিষাদে ছেয়ে গেছে।এ থেকে মুক্তি চাই।বাঁচতে চাই প্রান ভরে নিঃশ্বাস নিতে চাই।
    কবে সব ঠিক হয়ে যাবে মহান সৃষ্টিকর্তাই জানেন!!!

  3. এরকমই ভাবা যায়। আমিও ঠিক তাই মনে করি। প্রতিদিন পেপার খুললে শুধু খুন, হত্যা আর করোনায় মৃত্যুর খবর। কেমন যেন হয়ে গেল পৃথিবী টা । ভাল লিখেছেন ।

    1. অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা রইল। আপনার মন্তব্য আমাকে আরো অনুপ্রেরণা দিলো। এই ভালোবাসার কোনো মূল্য হয়না। ভালো থাকুন সুস্থ থাকুন। প্রার্থনায় রাখবেন।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?