মূল লেখায় যান

মৃত্তিকা ও আমি

সুপর্ণা ফাল্গুনীকবিতা৩০টি মন্তব্য

কৃষ্ণচূড়ার রঙ লেগেছে রাজপথে,
রঙ লেগেছে প্রকৃতির আবক্ষে।
মন চাইছে হারিয়ে যেতে,
গ্রীষ্মের খরতাপে পোড়া দেহখানি বিলিয়ে দিতে-
তোমার উন্মুক্ত বক্ষ-ভূমে।
তোমার অভিলাষের জোয়ারে ভেসে যেতে চাই,
কৃষ্ণচূড়ার লাল গালিচায় বাসর রচিবো তুমি-আমি।

বৃষ্টিস্নাত সিক্ত তোমাতে হবো মাখামাখি,
পরশে জুড়াবে তাপিত দেহখানি।
তোমার গায়ের সোঁদা গন্ধে চিত্ত হবে উথালি-পাতালি;
নীলাম্বরের তারার ফুল ঝরে পড়বে সর্বাঙ্গে আসি।
জন্ম-জন্মান্তরের অদৃশ্য প্রেমাখ্যান গাঁথা রয়েছে;
পেরেছে কি কেউ- এ বাঁধন খুলে দিতে?
মরনেও যে আমি বাঁধা তোমাতে,
সহমরনের চিরসঙ্গী হবো যে তোমারি ভূমে।

মোট পড়েছেনঃ ১০৫জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

৩০টি মন্তব্য

      1. হুম, খুব ভালো। এমন পুরস্কার পেলে বারবার প্রথম হতে ইচ্ছে করে 😇😇

        মাটির দেহখানি মিশে যেতে চায় মাটিতেই। মনের আকুলতাটিকে কবিতার ভাষায় খুব সুন্দর করে তুলে ধরলেন। শব্দ চয়ন ভালো লাগলো।

        শুভ কামনা অবিরত রইলো 🌹🌹

  1. মৃত্তিকার সোঁদা গন্ধ জড়িয়ে নেবো সর্বাঙ্গে। আমি হবো সহমরনে সঙ্গী…..ছোটদিভাই, যা লিখলেন না! এক্কেবারে মনমাত।
    কৃষ্ণচুড়া র লাল শুভেচ্ছা🌹🌹🌹

    1. অফুরন্ত কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। ভালো লাগলো জেনে আমারও খুব ভালো লাগছে। আপনাকেও কৃষ্ণচূড়ার শুভেচ্ছা ও শুভকামনা। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

  2. “মরনেও যে আমি বাঁধা তোমাতে,
    সহমরনের চিরসঙ্গী হবো যে তোমারি ভূমে।”
    সাড়ে তিন হাত জায়গাই যথেষ্ট
    পৃকৃতিকে বুকে কৃষ্ণচুড়ার নীচে হলে ভাল।
    ভাল লাগলো। শুভ কামনা।

  3. ওহে মৃত্তিকা
    তোমার উন্মুক্ত বক্ষে
    শান্ত চিত্তে চিরনিদ্রায়
    শায়িত হলে তাপিত দেহখানি
    পরম প্রশান্তির ছোঁয়ায় শীতল করো তারে

    আপনার এমন সুন্দর কবিতা পড়ে
    তৃপ্ত আমার পাঠক হৃদয় 👏👏👏

    খুব মিস করছি গো আপনাদেরকে
    মিস করছি আড্ডা 😰😰😰

    1. অসংখ্য ধন্যবাদ আপু। চোখের চিকিৎসা ঠিক মত করান। সাবধানে থাকবেন। আমরাও আপনাকে মিস করছি। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। কবিতা ভালো লেগেছে জেনে খুশি হলাম। 🌹🌹

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?