মূল লেখায় যান

মুখোশপরা

নাজমুল হুদাকবিতা১৭টি মন্তব্য
ঈশ্বর কী জানে–
সৃষ্টি সেরা মানুষ ভুলে গেছে‌ আমায়;
.
         আমার সৃষ্টি কবিতা ভালো থাকা শিখায়
         ভুলে গেছে ভুলে যাক- বিকল্প তাঁর স্বাদে
         তোমার মানুষ এমনেই গরম শরীর খোঁজে।
.
ঈশ্বর কী জানে–
মুখোশ তাঁর খুলে রেখে গেছে আমায়;
.
         তোমার সৃষ্টি মাংসপেশী মানুষ বুঝে নাই
         চলে গেছে চলে যাক- বিকল্প কার ঘ্রাণে
         তোমার মানুষ এমনেই ভোগ বিলাসী টানে।
.
ঈশ্বর আমি তাঁকে দেখি–
যেমন খুশি তেমন সাজে– ইচ্ছে বোবা হয়;
তোমার সৃষ্টি মানুষ সাজা সহজ বিষয় নয়।
মোট পড়েছেনঃ ৮৪১জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১৭টি মন্তব্য

  1. ঈশ্বর জানে মানুষ সহজেই সহজাত মুখোশ এঁটে ভুলে থাকে কৃতকর্ম।
    “ঈশ্বর আমি তাঁকে দেখি–
    যেমন খুশি তেমন সাজে– ইচ্ছে বোবা হয়;
    তোমার সৃষ্টি মানুষ সাজা সহজ বিষয় নয়।”

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?