মূল লেখায় যান

মায়াবী ফাঁদ

হালিম নজরুলকবিতা১৬টি মন্তব্য

মনের ভাঁজে জোস্নাপ্রপাত চুলের ভাঁজে ফুল
বুকের ভাঁজে সুখের অসুখ প্রণয়ে আকুল।
চোখের ভাঁজে লাজুক লতা ঠোঁটের ভাঁজে চাঁদ
বাহুর ডোরে বিনাশী ঢেউ মায়াবী এক ফাঁদ।

দুই বিনুনি মনহরণী আলতা রাঙা পায়
রূপের আগুন আনলো ফাগুন মনের আঙিনায়।
বচন যেন মিষ্টি মধু যাদুর পরশ হাতে
এমন ফুলের ঘ্রাণ নিতে চায় জ্বোনাকজ্বলা রাতে।

এরূপ চাঁদে পড়লে নজর মাতাল মনের ঘর
বিভোর নদী উথলে ওঠে মাতাল সরোবর।
একুল ভাঙে ওকুল ভাঙে স্বপ্ন কাটে সিঁধ
বালুর চরে বাঁধছে যেন স্বপ্ন নানাবিধ।

————————0 0————————

মোট পড়েছেনঃ ৭৮৮জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১৬টি মন্তব্য

  1. আগা গোড়া বেশামাল এক অনণ্য লিখা।

    দুই বিনুনি মনহরণী আলতা রাঙা পায়
    রূপের আগুন আনলো ফাগুন মনের আঙিনায়।
    বচন যেন মিষ্টি মধু যাদুর পরশ হাতে
    এমন ফুলের ঘ্রাণ নিতে চায় জ্বোনাকজ্বলা রাতে।

    এই অংশটা রোমান্টিকতার রসে টইটুম্বুর ।

    চমৎকার ভাইজান।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?