মূল লেখায় যান

মায়াজাল…

শুন্য শুন্যালয়বিবিধ৩১টি মন্তব্য

এ এক কঠিন জাল, এর থেকে পরিত্রানের উপায় নেই, এর নাম পরীক্ষা … 🙁 লেগেই আছে, লেগেই আছে…

তবু সোনেলা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে…

আমার প্রিয় একটা গান শেয়ার দিলাম, ভালো না লেগে যাবেই না, হুম জোর দিয়েই বলছি…

ছবি গুলো আমার প্রিয় নীহারিকা আপুর জন্য, যার কাছ থেকে অনুপ্রেরনা পেয়েছি সবসময়…

তুমি এমনই জাল পেতেছো সংসারে,

কার বা এমন সাধ্য আছে, এই মায়াজাল ছিড়ে যেতে পারে?

আমার মনের মাঝে বসে যে প্রেম, নিত্য বাজায় বাঁশি 

জগত জুড়ে তারেই খুঁজে হলাম পরবাসী, 

বন্ধ চোখে রূপ দেখি যার,

দুচোখ মেলে পাইনা খুঁজে তারে… 

আমার সুখের ঘরে দিয়ে তালা,

সুখ পিয়াসে ঘুরি,

নিজের সাথে খেলি নিজেই নিঠুর লুকোচুরি,

পূর্ণ চাঁদে দৃষ্টি দিলেই,

গ্রহণ যেনো লাগে বারে বারে… 

গানটি শুনতে চাইলে লিঙ্ক এখানে…

মোট পড়েছেনঃ ৮৪২জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

৩১টি মন্তব্য

  1. আপনাকে এবং নীহারিকা দু’জনকেই প্রানঢালা শুভেচ্ছা রইল।
    একটা জিনিস ভাবছি আসলে যে মানুষ এত কেন কিপ্টা।

      1. মন্তব্যটি আপনার পোষ্টে যেহেতু সেহেতু পুষ্পবাণ টি আপনার দিকেই ছুড়েছি। ফুলের শুভেচ্ছা তো দিলেন শুধু নীহারিকাকে। আমরাও কিন্তু ফুল ভালবাসি। কিপ্টামিতে জং ধরুক। 🙁

  2. খুব সুন্দর ভাবে গানের মাঝে উপস্থাপন করেছেন ফুলগুলো । নীহারিকা আপুটা আমারও প্রিয় । আপুটাকে নিয়ে পোস্ট দিতেই হয় এবার (3 -{@

  3. এই যে এসে গেছি। মুগ্ধ, মুগ্ধ, মুগ্ধ আমি। কাল ব্যাস্ততার জন্য এই পোস্ট টা দেখাই হয়নি। গানটা সুবীর নন্দীর গাওয়া না? অনেক ভালো থেকো শুন্য। শুভকামনা 🙂

  4. এ এক কঠিন জাল, এর থেকে পরিত্রানের উপায় নেই ;;;;;;;;;; অদ্ভুত সুন্দর উপলব্দি । জাল থেকে বের হতে পারছিনা শুন্য । মায়ার জালে আটকে পরেছি ভীষন ভাবে । গানটি আজ কেনো জানি বেশী ভালো লাগলো ।

  5. ছবি তুলতে নাম্বার ওয়ান আপনি বেশ সুন্দর লাগছে ফুলগুলো।গানটির মত যদি আমরা ভাবতাম তাহলে দুনিয়াতে এত এত ভেজাল হত না।তবে সত্য একটাই তা হলো মৃত্যু।নীহারিকা এবং আপনাকে শুভেচ্ছা।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?