মূল লেখায় যান

মাঞ্চিনিল মানুষ

নীলাঞ্জনা নীলাএকান্ত অনুভূতি, কবিতা১৬টি মন্তব্য

পাখোয়াজ বসন্তের গোপনীয়তায় হানা দেয়
হলদে হয়ে যাওয়া ঘাস;
ফড়িং-এর বুকে চিড় ধরে।
যেমন করে ফুরিয়ে যাবার আগে বল্কল খসে পড়ে বিটপীর;
বেঁচে থাকার জন্য গভীরভাবে আঁকড়ে ধরে,
হাত বাড়ায়,
আরো একটু রোদের সম্ভোগ, যদি আরো একটু, খুব অল্প —
পরিযায়ী পাখী এবং বৃক্ষ যেমন জানে মানুষের মাঞ্চিনিল মনের কথা।
ভালোবেসে খুন, সুকৌশলী অভিনয় দিয়ে খেলা এবং হিসেবের টানাপোড়েনে কতো সহজে আঘাত হানা যায়!
তবুও এই খুচরো টুকরো ঋতুর নির্যাসমিশ্রিত হেমলক পান করে পৃথিবী দিব্যি চলে, ঘুরে, ফিরে, দেখে আদিগন্ত—
বিবর্ণ হয়ে যাওয়া পলেস্তারায় অশরীরী আত্মাদের জমকালো জৌলুসময় ইতিহাসের পাশ দিয়ে
স্বার্থান্বেষী এবং স্বার্থান্ধ একইসাথে হাত ধরে চলতে থাকে মাঞ্চিনিল মানুষ পৃথিবীর এ মাথা থেকে ও মাথা, এ স—ব কিছু দেখে সময়।

কখনো সখনো চেতনার রোদের গায়ে হাওয়া এসে লাগে,
দোল দেয়, আঁকিবুঁকি আঁকে, কাটাকুটি খেলে
অস্থির এক মানব জন্ম হঠাৎ ই বৃক্ষ হয়ে যায়।

হ্যামিল্টন, কানাডা
১১ জানুয়ারি, ২০১৮ ইং।

♦বহুদিন পর লিখেই সাথে সাথে ব্লগে পোস্ট দিলাম।

মোট পড়েছেনঃ ৯১৩জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১৬টি মন্তব্য

  1. সবার চেতনায় রঙ লাগে না, রঙ ধরেও না,
    সং সেজে নেঁচে কুদে সময় বইয়ে দেয়,
    অস্থির/সুস্থিরতার তোয়াক্কা করে না নির্মম/নির্দয় সময়;
    সময় শুধুই ব্ররুক্ষের ন্যায় দোল দেয় দোল খায়।
    এই তো জীবন, আহারে জীবন।

    আচ্ছা, এ যাবৎ সব পুরোনো চালিয়ে যাচ্ছিলেন!!

    1. সং না সেজে কেউ কি আছে? সং সেজে শূন্য মানেই তো সংসার।

      হ্যাঁ পুরোনো চলছিলো। তবে “ভালো থাকিস” ওটাও নতুন। শুধু ব্লগে দিতে পারিনি সঙ্গে সঙ্গে। 😃

  2. অতপর মানব জন্ম বৃক্ষ হয়েই পূর্নতা পায়,
    অথবা বৃক্ষগুলোও হতে পারে মানব জীবনের ছবি।
    মানব-বৃক্ষ ,বৃক্ষ-মানব ঠায় দাড়িয়ে থাকে ধরনীর বুকে,,
    মিশে থাকে প্রকৃতিতে,,মিশে যায় প্রাকৃতিক ভাবেই,,
    প্রকৃতি আর মানবজীবনের পরিনতি মিলে যায়
    উভয়েই নিমজ্জিত হয় একই ভাবে
    কখনো একই সাথে,,,

    নীলা আপু আপনার লেখা পড়ে আমার আবেগ এতো বেড়ে গেলো কেন তাই ভাবছি
    ;?

    1. এমন মন্তব্য পেলে উৎসাহ দ্বিগুণ ত্রিগুণ পেরিয়ে যায়। ইচ্ছে করে আরোও লিখতে তখন।

      আপনি যথেষ্ট আবেগী, তাই তো এভাবে মন্তব্য দিতে পারেন। 🌹💕💕🌻

  3. কিছুটা অস্থির হয়েই লিখেছেন মনে হয়েছে। শেষের দিকে এসে প্রতিকী উচ্চারণ লেখার মাঝে ভালোলাগার মাত্রা বাড়িয়ে দিয়েছে। নিজের কিছু প্রিয় শব্দ এবং কিছু নতুন শব্দের ব্যবহার বাড়তি আকর্ষণ! যাইহোক মানুষের সরূপ তুলে ধরা কঠিন বটে, পারি না বের করতে।

    একান্ত অনুভূতি না ভেবে কবিতাই ধরে নিলাম।

    1. লিখতে চেয়েছিলাম তিনভাগে। অস্থিরতার জন্য সব এলোমেলো। আমি ধন্য যে এমন পাঠক পেয়েছি আমার এই লেখায়। ভালো লেগেছে, ভালো হয়েছে, মুগ্ধ কিংবা দারুণ, অসাধারণ এসব শব্দ তো পাই। দেই ও। তার পাশাপাশি এই যে বুঝে নেয়া কি বলতে চেয়েছি, কিন্তু বোঝাতে পারিনি সেটাও বুঝে নেয়া, সেই ক্ষমতা সকলের থাকেনা। দামী পাঠকের থাকে। এমন পাঠককে সবসময়ই চাই। 🙏🙏🌻🌻

    1. মাঞ্চিনিল একটা বিষাক্ত গাছের নাম। তার শেকড় থেকে পাতা, ফুল-ফল সবকিছুই বিষাক্ত। এই গাছের কাঠের আসবাবপত্র বিষাক্ত। কিন্তু মানুষের চেয়ে বিষাক্ত কিছু কি আছে নানা?

      হুম অস্থিরতা কাজ করছিলো। তিনভাগে লিখতে গিয়ে একভাগে এনে জট পাকিয়ে ফেলেছি।

      অনেক ভালো থেকো আমার বুইড়া নানা। 🌹

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?