মূল লেখায় যান

মাছরাঙা পাখিটি

সুপর্ণা ফাল্গুনীকবিতা৩০টি মন্তব্য

মাছরাঙা পাখিটি চুপটি করে বসে থাকে,
পুকুর,বিল, ঝিল, নদীর বাঁকে।

ধীর,শান্ত,ছোট্ট বর্ণিল পাখিটি,
ওৎ পেতে থাকে ধরবে বলে শিকারটি।

খেলার ছলে মীনদল করে যখন লুটোপুটি,
ছো মেরে ধারালো চঞ্চুতে ধরে তখন মাছটি।

মাছরাঙা দেবে আমায় তোমার বর্ণিল জামা,
হারিয়ে যাবো দূর দিগন্তে, নেইতো কোনো মানা।

প্রতিসরণ মেনে তুমি যেমন ধরো শিকার,
আমিও তেমন করে আনবো যে আহার।

তোমায় দেখে দুচোখ ভরে নাতো তৃষ্ণায়,
তুমি কোথায় থাকো, কোন সে দূর অজানায়?

 

ছবি কৃতজ্ঞতায়- Shameem Ali Chowdhury

রচনাকাল- ১৪ ই সেপ্টেম্বর ২০২০

মোট পড়েছেনঃ ১৭৯৯জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

৩০টি মন্তব্য

  1. চোখের তৃষ্ণা সহজে মিটে যাবার নয়, তাইতো দুচোখ শুধু দেখতেই ভালোবাসে। পাখি জীবন মন্দ নয়, আবার অনেক ভালো তাও বলা যাবে না। প্রতিকূলতা জয় করেই সব প্রাণীকে বেঁচে থাকতে হয়, মানুষকেও!
    সুন্দর কবিতার সাথে সুন্দর ছবি দিয়েছেন।
    ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹

  2. সাংকেতিক কিছু শব্দ থাকে, যার নিপাট্য আলেখ্য চরিত্র চিত্রায়নে সমঝদারিত্বের মুন্সিয়ানা। সাহজিক ভাষায় আমি বুঝে নিলাম মাছরাঙা পাখিটির তেমনই কোনো চিত্র। শুভ কামনা নিরন্তর।

  3. ’ছোট্ট জীবন সরল চলা
    চলা নেই কোন তার শোক,
    দৃষ্টি গেলেই তবু সেথা
    আটকে থাকে চোখ’
    সুন্দর হৃদয়গ্রাহী নিবেদনে ভীষণ মুগ্ধতা প্রিয় কবি।
    আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা রেখে গেলাম পাতায়।

  4. ভিন্ন ধর্মী কবিতা।দারুন লাগলো। শিকার ধরার জন্য প্রতিটি প্রাণীর থাকে আলাদা আলাদা কৌশল, মাছরাঙা পাখির কৌশলকে কাব্যিক রুপদানের জন্য দিদি কে অসংখ্য ধন্যবাদ।
    ভালো থাকুন সবসময়।

    1. শিকার ধরার কৌশল রপ্ত করতে হয় বাঁচার তাগিদেই যেটা ঈশ্বর প্রদত্ত। আর সেটা কারো সাথে কারো মিলবে না। চমৎকার মন্তব্য এর অফুরন্ত কৃতজ্ঞতা ও ধন্যবাদ। ভালো থাকুন নিরাপদে থাকুন

  5. দিদিভাই,
    আপনার কবিতাটি পড়ে আমি অবাক হয়ে গেলাম। তার কারন মাছরাঙা পাখির চরিত্রটি যে ভাবে কবিতার ছন্দে ফুঁটিয়ে তুলেছেন তাহাই চিরন্তন সত্য। আর এই বন্য পাখির চরিত্রটি মানব চরিত্রের সাথে হুবুহু মিল রয়েছে। কোন প্রাণীই নিজের আহার শিকার ছাড়া করতে পারে না। মানুষও তার বাহিরে নয়। তবে মানুষের শিকারে মানুষ যেমন ক্ষতিগ্রস্ত হয় তেমন প্রকৃতি।
    আমার ছবি আপনার কবিতায় সংযোজন করায় খুব গর্বিত।
    শুভ কামনা রইলো।

    1. ভাইয়া আপনার এমন অনুপ্রেরণা মূলক মন্তব্যে ধন্য হয়ে গেলাম। আপনার প্রতি অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা ছবিটি দিয়ে আমার লেখাকে সৌন্দর্য মন্ডিত করার জন্য। আপনার আরো আরো সাফল্য কামনা করছি পাখি ফটোগ্রাফীতে। ঈশ্বর সহায় হোন

  6. মাছরাঙাকে জীবন অন্বেষণ প্রতীক বানিয়ে যে উপমায় আত্মউপলব্ধি লিখলেন যাস্ট অনবদ্য। শামীম ভাইয়ের ছবি ক্লিক ফাটাফাটি সবসময়ই।

    শুভকামনা দিদি ভাই।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?