মূল লেখায় যান

মহারাণীর প্রেমে

হালিম নজরুলকবিতা১৮টি মন্তব্য

মনের ভাঁজে জোস্নাপ্রপাত চুলের ভাঁজে ফুল
বুকের ভাঁজে সুখের অসুখ প্রণয়ে আকুল।
চোখের ভাঁজে লাজুক লতা ঠোঁটের ভাঁজে চাঁদ
বাহুর ডোরে বিনাশী ঢেউ মায়াবী এক ফাঁদ।

দুই বিনুনি মনহরণী আলতা রাঙা পায়
রূপের আগুন আনলো ফাগুন মনের আঙিনায়।
বচন যেন মিষ্টি মধু যাদুর পরশ হাতে
এমন ফুলের ঘ্রাণ নিতে চায় জ্বোনাক জ্বলা রাতে।

এরূপ চাঁদে পড়লে নজর মাতাল মনের ঘর
বিভোর নদী উথলে ওঠে মাতাল সরোবর।
একুল ভাঙে ওকুল ভাঙে স্বপ্ন কাটে সিঁধ
বালুর চরে বাঁধছে যেন স্বপ্ন নানাবিধ।

মহারাণীর আঁচল যেন একক বাঁচার ঠাঁই
তার বুকেতে মুখটা গুঁজে প্রাণের দিশা পাই।

***——————————————-***

মোট পড়েছেনঃ ৭৩২জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১৮টি মন্তব্য

  1. “মহারাণীর আঁচল যেন একক বাঁচার ঠাঁই
    তার বুকেতে মুখটা গুঁজে প্রাণের দিশা পাই।”

    এমন সুন্দর রোমান্টিক কবিতা
    আজ সবাইকে ভাবায়।
    শুভ কামনা।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?