মূল লেখায় যান

মহাকালের সাক্ষ্য

সুপর্ণা ফাল্গুনীকবিতা৪০টি মন্তব্য

 

রাতের আঁধার ফুঁড়ে কৃষ্ণগহ্বরে দুটো শ্বেত-শুভ্র তারা
আলোর ফোয়ারা ছড়িয়ে নিভে গেল দপ করে।
বিষাদে ভরে গেল অমৃতরসের অগ্নুৎপাতধারা।
বিবর্ণ-বিষণ্ণ কালজয়ী দুঃখ বোধগুলো ইট-সুড়কির দেয়ালে গেঁথে থাকে;
রাতের শরীর বেয়ে আঁধার নামে মহাজাগতিক এই নগরে;
দিবানিশি ভাসে ঐ নীল-বিশুদ্ধ সরোবরে পানকৌড়ির দল-
মেঘের উড়ুপে হাওয়ার সাথে সাথে আকাশের বুকে জড়াতে চায় সঙ্গোপনে।
শ্রাবণের সিক্ত-আলোকজলে জ্যোৎস্নাবিলাসে রাত্রিযাপন-
ময়ূরপঙ্খী নায়ে বিষাদ-হর্ষের বেসাতি বিকিকিনি;
জমাট বাঁধা আত্ন-অহমিকা গলছে কষ্টের তীব্র তাপদাহে।

সন্তরি ভাবনার সন্তরণে অবিরত ঘটছে হার্টের বায়োপসি-
অন্ধকারের ক্রুসেডাররা মাতোয়ারা তপ্ত রক্তের নেশায়।
আবাল বৃদ্ধ বনিতা সঙ সেজেছে কালো জাদুর নীহারিকা পুঞ্জে;
মৃগয়ায় চিত্রল হরিণ বধের ধূম লেগেছে;
অর্ণব সফেদ ফেনিলে গাংচিলের এলোমেলো ওড়াউড়ি।
হাজার বছর ধরে চলছে শ্বাপদ-সমাকীর্ণ অসীম গন্তব্যে,
কত শত চরণস্পর্শে পথের ধূলিতে অজস্র পায়ের ছাপ হারায় ধূলিতে।
মেঘের খামে জললিপি যাচ্ছে হারিয়ে অজ্ঞাত গন্তব্যে;
দিন-রাত্রি পাশাপাশি, মহাকালের সাক্ষ্য হয়ে গেঁথে আছে মহাজাগতিক ঝুলন্ত ত্রিদিবে।

ছবি-গুগল

মোট পড়েছেনঃ ১১৪০জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

৪০টি মন্তব্য

      1. আদি থেকে অন্ত মহাজগতে ঘটছে অবিরত যা কিছু তা মহাকালের সাক্ষ্য হয়ে গেঁথে আছে, মানুষ আসে চলে যায় তাই পদচিহ্ন গুলো একটার পর একটা ঢেকে যায় কিন্তু চরিত্রের কালো জাদু এখনো চলছে। ধন্যবাদ আপুনি। শুভ কামনা রইলো

  1. গতকাল রাত্রিবেলা পড়েছিলাম কবিতাটি।
    ঘুমঘোরে মন্তব্য করতে পারেনি।
    ব্যাকরণের তীর্যক শব্দ কঠিন সমাহারে ব্যবহার যা বুঝতে হিমসিম।
    যাইহোক অবশেষে কয়েকবার পড়ার পর সফল হলাম আপনার কবিতায়।
    ভালো লাগার মতো দিদি।

    1. 😁😁😁😁 বন্যা আপুর মন্তব্যে সারমর্ম দিয়েছি কিছুটা, পড়ে দেখবেন আপু। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো

  2. একদম আগ্নেয়গিরি থেকে শুরু করে কিছুই বাদ পড়েনি। অদৃশ্যের মাঝেও দৃশ্যমান,চিহ্নের সমীকরণ। বেশ ভাল লাগলো নতুনত্ব খুঁজে পাওয়া। তবে বেশ কঠিনতম বটে।মনযোগী কম হলে ডাহা ফেল করে যাব মন্তব্যে।অনেক শুভ কামনা রইলো। ভাল ও নিরাপদে থাকুন।

  3. সন্তরি ভাবনার সন্তরণে অবিরত ঘটছে হার্টের বায়োপসি-
    অন্ধকারের ক্রুসেডাররা মাতোয়ারা তপ্ত রক্তের নেশায়।
    আবাল বৃদ্ধ বনিতা সঙ সেজেছে কালো জাদুর নীহারিকা পুঞ্জে;
    মৃগয়ায় চিত্রল হরিণ বধের ধূম লেগেছে;

    কি বলবো, মাথা আমার ঘুরান্টি দিচ্ছে আপু, এ ভাষা বড়ই কঠিন আমার জন্য.

  4. ওরেবাবা! বড্ড কঠিন শব্দ এসব। মাথায় ঢুকছেনা আপু। মহাকালের কাব্যকথায় অযুত লক্ষ নিযুত চড়াই উৎরাই আছে। আপনার লেখায় তা আরো স্পষ্ট দেখতে পেলাম।

    শুভকামনা রইলো।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?