মূল লেখায় যান

মহাকালের রঙ্গমঞ্চ

সুপর্ণা ফাল্গুনীকবিতা২২টি মন্তব্য

 

প্রাচীন শশাংক গগনে হেলান দিয়ে নামতা আওরাচ্ছে,
খোলসবিহীন আত্নারা নীরদের চড়কায় ঘুরছে সময়ের পেন্ডুলামে।
বৃন্দাবনে শ্যাম কীর্তনে মাতোয়ারা ললিতাগণে;
তুমি-আমি ব্রত জীবনের হিসাব মেলাতে।
নানান অলঙ্করণে সজ্জিত ঐতিহাসিক মানব-সভ্যতা;
চরিত্র গুলো পোশাক বদলাচ্ছে গিরগিটির আদলে।
দেয়াল ঘড়িতে মৃত্যু পরোয়ানা বহাল- তবুও রঙ্গমঞ্চে চলছে অভিনয়ের দুর্দান্ত প্রদর্শনী।
অনুভূতিহীন সমাজ-ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন-
হৃদয়ের বেলাভূমিতে স্মৃতিগুলোর অস্তিত্বের হুংকার;
তথাপি বিস্মৃতির অতলে আশ্রয় খুঁজি চাতুরীয় ঢংয়ে।

 প্রবীণ-চোখে আগুনের উত্তাপ ছাইভস্ম উড়ায় অলক্ষ্যে,
নেশার পানীয়তে দুঃখ বিলাসী সুখের পায়রা গুনে।
সাগরের ফেনিল স্রোতে শবদেহের দ্রবীভূত লোনাজল-
বালিতে সমাধিস্থ।
পালকবিহীন ঘুড়ি এথা হোতা খাচ্ছে গোট্টা, তবুও উড়তে চায় নাটাই ছাড়া;
সোমরসে বুঁদ হয়ে জীবনকে খুঁজি মর্ত্যের স্বর্গ-দ্বীপে।
সহস্র আর্তনাদ, অপ্রকাশিত গল্প- নোনায় ধরা দেয়ালে বন্দী;
নাগরিক সভ্যতা মাকড়সার জালে জড়িয়ে আছে আষ্টেপৃষ্ঠে।

ছবি-নেট

মোট পড়েছেনঃ ৮৩৮জনআজ পড়েছেনঃ ০জন

২২টি মন্তব্য

  1. হিংস্র-হিংসার বিষাক্ত-কুহক-নিঃশ্বাস ধেয়ে আসে,
    পরক্ষণেই মলিন/বিলীন হতে দেখি।

    আলোর প্রত্যুষ নিয়ে প্রবহমান নদী-জলের মত
    বর্ণমালার বিচরণ উপচে-পড়া কুল উপকূলে।

  2. সোনেলায় একবছর পুর্তিতে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন দিদিভাই। সময়ে আবর্তে বন্দী আমরা সবাই। আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে গিরগিটিরর মত।

    ভালো থাকুন সবসময়।

    1. অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভাই। আপনাদের সবার অনুপ্রেরণা ও আশীর্বাদে ধন্য। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো। 🌹🌹 আপনাদের সাথেই আছি থাকবো

  3. বর্ষপূর্তির শুভেচ্ছা দিদিভাই।🌹🌹🥀🥀🌺🌺😍😍
    কলম চলুক দূর্বার গতিতে। কিন্তু একবছর মানে বুড়ো যে হয়ে গেলেন তার কি হবে?😜
    শুভ কামনা রইলো।

    1. সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ও ভালোবাসা। আপনাদের আশীর্বাদ ও অনুপ্রেরণায় সামনে এগিয়ে যেতে চাই। ভালো থাকুন সুস্থ থাকুন। সতত শুভ কামনা

  4. আমি এত্ত কঠিন শব্দের কবিতা ঠিকঠাক বুঝি না 🙁
    এই ব্লগে এমন একজন আগে থেকেই আছেন, এখন আপনিও তার সাথে যোগ হলেন। কবিতা পড়ে বোঝার স্বপ্ন ধুলিস্মাৎ হয়ে গেছে আমার।

    “খোলসবিহীন আত্নারা নীরদের চড়কায় ঘুরছে সময়ের পেন্ডুলামে”
    এখানে আত্মার নীর আসলে কেমন নীড় যদি একটু বলে দিতেন কৃতার্থ হতাম 😇

    1. 😍😍 আপু নীর নয় নীরদ ।অর্থ হলো মেঘ। মরে গেলে আত্নারা নাকি আকাশে চলে যায়, তাই আত্নারা মেঘের চড়কায় ঘুরছে বোঝালাম। ভালোবাসা অবিরাম 🌹🌹। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো।

    1. সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া। খুব খুব খুশি হলাম আপনার মন্তব্যে। ভালো থাকুন সুস্থ থাকুন। নিয়মিত মন্তব্য চাই, মন্তব্যের উত্তর চাই। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা। নিরাপদে থাকুন সুস্থ থাকুন

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।