মূল লেখায় যান

মরুর সমাপ্তি-ব্যাসার্ধ মেপে নেব

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি৩২টি মন্তব্য

 

মম মর্মে তুলেছে প্রলয় তুফান
লাল-পেড়ে-শাড়ী শুধুই প্রহেলিকা,
সাইমুম ঝড়ে দিকহারা মুসাফির খুব-ই একা;
রতি-হীন যামিনী টুটে-ফুটে যায়
মুসাফির শুধুই তড়পায় সাহারা সাহারায়…………

মৃত্যু-ব্রত ছুড়ে ফেলে দিয়ে পরিণতি-বিহীন স্তাবক হবো
মিথ্যের আড়াল-পরিচয়ে জ্বলে ওঠার আগেই,
তোমার সমাপ্তি-ব্যাসার্ধ মেপে নেব শ্রমে-ঘামে-সিক্ত
দারু-কারু শিল্পীর মত অনবসন্ন হতে হতে;

মরুর সূর্য-স্নান শেষে সন্ধ্যাকাশের বিলাস-বৈভবের সজীবতায়
কাব্যের স্থিতিস্থাপকতায় সম্মোহিত হয়ে থাকব আদিম আদমের মতো;

মোট পড়েছেনঃ ৬৫৫জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

৩২টি মন্তব্য

  1. আদিম আদম কিন্তু বিলুপ্ত হয়েছে আদি যুগে। এখন খুঁজলে হয়তো স্ট্যাচুও পাওয়া যাবে না,,,,,, এসব বিমূর্ত জিনিস হওয়ার সাধ-সাধনায় ক্যামনে মত্ত হলেন ভেবে পাচ্ছি না।

  2. মম মর্মে তুলেছে প্রলয় তুফান
    লাল-পেড়ে-শাড়ী শুধুই প্রহেলিকা,
    সাইমুম ঝড়ে দিকহারা মুসাফির খুব-ই একা;
    রতি-হীন যামিনী টুটে-ফুটে যায়
    মুসাফির শুধুই তড়পায় সাহারা সাহারায়…………

    দুর্দান্ত উপস্থাপন

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?