মূল লেখায় যান

ভালো নেই!

আরজু মুক্তাকবিতা১৬টি মন্তব্য

ভালো আছি বলি
কিন্তু ভালো নেই!
ভিতরে হতাশার জং লেগেছে
তাজা দীর্ঘশ্বাস
ভালোবাসা বিলীন হয়ে
এখন কুয়াশা!
চোখে উদ্বেগের কালি
সারা দেহে ধূলির ঝড়
হৃদয়ে গোলযোগ
কোলাহল আর মিছিল
বিক্ষুব্ধ শ্লোগান আর হরতাল
ব্যস্ততা ছেড়ে পথচারী থমকে আছে!
অনাহারী, দুর্ভিক্ষের মুখ আমি!
ভিতরে উন্মাদনা,অস্থিরতা!
ভালো আছি বলি কিন্তু ভালো নেই!

মোট পড়েছেনঃ ১৯৯৮জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১৬টি মন্তব্য

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?