মূল লেখায় যান

ভালো থেকো অনির্বাণ

সুপর্ণা ফাল্গুনীকবিতা২৭টি মন্তব্য

 

হয়তো তোমার যোগ্য হতে পারিনি তাইতো শপথের বৈধতা- নির্বাচনী ইশতেহারের মতো ভেঙে দিলে;
তোমার হৃদয়ের আসন পেতে অলিখিত মনোনয়নপত্রে-
মনের সর্বস্ব গচ্ছিত রেখে ছিলাম;
সেখানে কম যোগ্যতাসম্পন্ন হয়েও শুধুমাত্র মিথ্যের কারসাজিতে-
রাতের আঁধারে মসনদ দখল করে নিলো লিখিত চুক্তিপত্রে।
একশত আটটি নীলপদ্মে- মাল্যদানে বাধিত করিনি;
সমুদ্র মন্থনে হলাহল পানে সর্বাঙ্গের নীল খামে বার্তা সংস্থার বাহক হতে বলিনি।
প্রেমকে বেসাতি করে- নির্বাচিত প্রার্থীনির পোস্টারে ছেয়ে দিলে তোমার মনের অলিগলি;
তোমার বুকের পাঁজরে প্রবেশাধিকারে সিলগালা করে দিলে- নিষেধাজ্ঞা আরোপে।
তোমার মনের সিংহাসন-জয়ী প্রার্থীনিকে নিয়ে-
ভালো থেকো অনির্বাণ।

 

ছবি-গুগল

রচনাকাল-২২শে জানুয়ারী ২০২১

মোট পড়েছেনঃ ১০৪৬জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২৭টি মন্তব্য

  1. খুব ভালো লেগেছে কাব্যিকতা।
    সত্য সৎ যেন সর্বত্রই অসহায় আজ মিথ্যা ছলনের কাছে।
    তাইতো পবিত্র হৃদয়ের আসন কলঙ্কিত হয় অতিরঞ্জিত প্রচারণায়।
    মুগ্ধতায় শুভেচ্ছা ও শুভ কামনা রেখে গেলাম প্রিয় কবি অন্তহীণ।

    1. অভিনন্দন ও শুভকামনা রইলো প্রথমেই চমৎকার মন্তব্যের জন্য। নিয়মিত পাশে থেকে অনুপ্রেরণায় রাখার জন্য কৃতজ্ঞ কবি। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা

    1. 💓💓💓🥰🥰 মুগ্ধতা পেয়ে আমিও যারপরনাই খুশি হলাম। আপনার মন্তব্য ভালোবাসা দিয়ে ঘেরা থাকে এজন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ভালো থাকুন সুস্থ থাকুন আপু। শুভ কামনা অবিরত

      1. “ভালো থাক অনির্বাণ” লাইনের মাঝে চিরন্তন অভিমান লুকিয়ে আছে।স্বার্থপর মানুষ গুলো ছলনাময় আর প্রতারক হয়ে থাকে।ধন্যবাদ সুন্দর কবিতার জন্য।

      2. পপি দিদি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুব ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে। আশা করি ভাল আছেন। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম

    1. ভাইয়া অনেক অনেক দিন পর আপনাকে আমাদের মাঝে ফিরে পেয়ে খুব ভাল লাগছে। নিয়মিত লিখুন আর আমাদের সাথেই থাকুন। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ভালো থাকুন সতত

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?