মূল লেখায় যান

বয়স

আলমগীর সরকার লিটনকবিতা১৬টি মন্তব্য

===================================
এলোমেলো তোশা পাটের মতো সাদা চুল,
দাঁড়ির ভাজে কতটা হয়েছে বয়স আমার!
অথচ সকাল সন্ধ্যা এতটুকু বুঝে না-
বুঝে না নখ! ঘর দুয়ার দেয়ালে মরিচা ধরেছে
তবুও বুঝে না- কি হবে বুঝে বয়স।
সবাই বলুক আমার জন্ম হয়েছে আগামী কাল,
না ! বলবে না- কারণ বয়সের রঙ বদলায়
নিমগাছে অথাব বটবৃক্ষের ছায়া তলে;

ওরা বাবা বলে খুব, যখন স্বার্থ ফুরে যাবে-
তখন বলে বসবে বজ্রপাতের মৃত্যু, ঘর
থেকে বাহিরে যাও- দাঁড়িয়ে থাক খেরপালার
মতো- বুঝেছো বয়সটা কত উজ্জ্বল লাগবে
ঠিক চাঁদের মতো- ভাববে একটা তারা ছুটে
গেলে কি হবে? বয়স তো দেহ গায়ে একই হবে-
বুঝবে বয়স কি- বাবা গায়ে দেখেছি? অতঃপর
নিজস্ব অনুধাপন লাগে পাটখড়ির মতো বয়স।

২৬ শ্রাবণ ১৪২৬, ১০ আগস্ট ২০
————————————

মোট পড়েছেনঃ ৮৮জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১৬টি মন্তব্য

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?