মূল লেখায় যান

ব্লগারদের জন্য কিছু রেডিমেট কমেন্ট

আনন্দধারা বহিছে ভুবনেবিবিধ১২১টি মন্তব্য


দিন দিন আমাদের ব্যস্ততা বৃদ্ধি পাচ্ছে।দেশ ও জাতির কল্যাণার্থে আমাদের শুধু একটি ব্লগ সাইটে লেখা প্রকাশ করলে চলে না।একই লেখা কমপক্ষে দশটি ব্লগে কপি পেষ্ট করে প্রকাশ না করলে এই অভাগা জাতি আমাদের মুল্যবান লেখনি হতে বঞ্চিত হবে। অতি ব্যাস্ত ব্লগারগণ মন্তব্য লিখতেও সময় পান না।বিভিন্ন দিক বিবেচনায় এই রেডিমেট কমেন্ট এর পোষ্ট দিলাম। অনলাইনে গত কয়েকবছর বিভিন্ন ব্লগে বিচরন করে কিছু কমেন্ট অসাধারন লেগেছে,যা এখানে সবার মাঝে শেয়ার করছি। পোষ্টের প্রায় সব মন্তব্যই বিভিন্ন ব্লগ থেকে নেয়া।

এই পোষ্ট বুকমার্ক করে রাখবেন।ব্লগে লগিণ হবার পূর্বেই এই পোষ্ট ওপেন করবেন।এরপর পোষ্ট বুঝে, কমেন্ট কপি করে পোষ্টে পেষ্ট।এতে আপনার সময়ের অপচয় হবেনা। সময় বড় সম্পদ।মনে রাখতে হবে, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। আসুন তাহলে শুরু করা যাক…………

অতি ব্যস্ত ব্লগারদের জন্য (যাদের সময় নষ্ট করার মতও টাইম নেই):
কোন পোষ্ট পড়তেও হবেনা আপনাকে,নিম্নের কমেন্ট গুলো করতে থাকুন
++++++
*৫ ( পাঁচ তারকা আর কি )
(y)
-{@
(-3
(3

ব্যস্ত ব্লগারদের জন্য(ব্যাস্ত তবে অতি ব্যস্ত না:
জাষ্ট চোখ বুলিয়ে যাবেন লেখায়,শিরোনাম এবং পোষ্টের শেষ লাইন পড়তে পারেন,যদি কিছুটা সময় থাকে।
এপিক পোষ্ট
হুমমমমম
গুড পোষ্ট
(যে সব পোষ্টে পর্ব আছে,কিছুই দেখার প্রয়োজন নেই) চলুক,পরের পর্বের অপেক্ষা।
দারুন
সুন্দর
পিলাচ
হাহাপগে :D)
ফাটাফাটি!
ফাটিয়ে দিয়েছেন

অব্যস্ত,আলসে,বেকার ব্লগারদের জন্য: (এনাদের যথেষ্ঠ সময় আছে,এই একটি ব্লগ নিয়েই সন্তষ্ট,যেহেতু এনারা প্রতিটি পোষ্টেই মন্তব্য করেন।কত আর টাইপ করবেন,হাত তো ব্যাথা হয়ে যেতে পারে)
গল্প,কবিতা,প্রবন্ধ,রাজনৈতিক,মুভি রিভিউ ইত্যাদি পোষ্টে যখন যেই কমেন্ট মানানসই হবে।

* বেশ চমৎকার বুনোন

*  অসাধারণ শব্দ চয়ন!

* ভালোলাগা রেখে গেলাম

* অসম্ভব ভালো লিখেছেন। এক কথায় অনবদ্য। বহুদিন পরে একটা ভালো লেখা পড়লাম। রবীন্দ্র পরবর্তী যুগে এধরনের লেখা আর আগে আসে নি। অনবদ্য…অসাধারণ… শুধু যে প্রাসঙ্গিক ও সময়উপযোগী লেখা তাই নয় একেবারে সমস্যার মূলে কুঠারাঘাত করেছেন। লেখকের বক্তবের সাথে পুরোপুরি একমত। এই পোস্টটিকে স্টিকি করা হৌক। 

* কবিতাটি কেমন যেন অন্যরকম ভালো লাগলো। কবিতার গভীরে যে সুর আপনি এনেছেন, তা অনবদ্য। কবিতার কাঠামোটা অনেক আকর্ষনীয় হয়েছে।

* সমকালীন বঙ্গীয় সাহিত্যাকাশের উদীয়মান নক্ষত্রসম লেখকের এই প্রতিবেদন খানা সাহিত্য পিয়াসীদের মনে নিগূড় যে বেদনার সৃষ্টি করিয়াছে তাহা কেবলমাত্র নব্য একবিংশীয় ধারার তত্ত্বীয় দর্শনের সহিতে প্রাচীন চন্ডী মঙ্গলীয় রোমান্টিসজমের সামঞ্জস্যপূর্ণতার ব্যাখ্যাই নয়, বর্তমান পেটি বুর্জোয়াদের জলশুন্য অন্ন ভক্ষণের তীব্র ক্ষুধাও প্রকাশ করিয়াছে…

* তৃতীয় বিশ্বের একটি উন্নয়নশীল দেশ হিসাবে আমরা যখন সম্রাজ্যবাদীদের চোখ রাঙ্গানো আর আমলাতান্ত্রীক জটিলতার শিকার হয়ে ক্রমশ এগিয়ে যাচ্ছি একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে; ঠিক তখনি, ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে আপনার এই পোস্টের মাঝে আমি খোজে পাচ্ছি অন্ধকার ঠেলে সামনে এগিয়ে যাওয়ার একটি সম্ভবনা আর বিদেশী বেনিয়াদের কাছে বুদ্ধিবৃত্তিক দাসত্ব গ্রহন করার বিপক্ষে একটি সুক্ষ বার্তা যা আমার মনে মুড়ি খাওয়ার বাসনা জাগিয়ে তুলেছে।
যাই, মুড়ি খেয়ে আসি।

* আপনার এ ধরনের উদ্যোগ আমাদের জাতীয় জীবনে সে অভ্যাস তৈরীর ক্ষেত্রে একটি দিক নিশানা হতে চলেছে বলেই প্রতিভাত হয়। স্বাধীনতার চল্লিশ বছর পর আপনিই প্রথম ব্লগ জগতে এমন একটি প্রয়াস নিয়েছেন যা একই সাথে ডিসকোর্স এবং তার কাউন্টার ন্যারেটিভে বাইনারী অপোজিটসের উদাহরণ সৃষ্টি করবে। এর মধ্য থেকেই আমরা বের করে নিতে পারবো আমাদের পরিবর্তনের পথ।

* আজকের বিশ্বে নারীর প্রতি সকল বৈষম্য-বঞ্চণা-শোষণ দূর করে পুরুষের সম-অধিকার ভোগ করা ও সুযোগ-সুবিধার নিশ্চিত করার জন্য আপনার এই মহান উদ্যোগকে আমরা স্বাগত জানাই।

যুগ যুগ ধরে আমাদের মেয়েরা ধর্মান্ধতা, ধর্মীয় অপব্যাখ্যা ও নানা কুসংস্কারের শিকার হয়ে শোষিত, বঞ্চিত নির্যাতিত, অবহেলিত পশ্চাৎপদ থেকেছে, তাদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গী নিয়ে কেউ তাকায়নি। আপনি সেই মহান পুরুষ যিনি বাঙ্গালী ভাগ্যাহত নারীদের পাশে দাঃড়িয়েছেন এবং বাংলাদেশের নারীদের উন্নয়ন কাংখিত মাত্রায় পৌঁছেনোর জন্য এই রকম একটি অভাবনীয় উদ্যোগ গ্রহণ করেছেন। বাঙ্গালী ভাগ্যাহত নারীরা আপনাকে ফেভিকল দিয়ে ইডেনের গেটে “লটকিয়ে” রেখে চীরস্মরণীয় করে রাখবে।

* বান্ধাইয়া রাখার মত পোষ্ট। একটা ফুলের মালা থাকবে ফ্রেমের গায়ে।

* এই লেখাটিতে লেখক মনের অন্ধি সন্ধিতে যে মনস্তাত্বিক টানাপোড়েনের আভাস আমরা দেখতে পাই সেটা নিয়ে আসলে বিশদ আলোচনার অবকাশ রয়েছে। লেখাটিতে আমরা পাবলো পিকাসোর কিউবিজমের সাথে সালভাদর দালির স্যুরিয়ালিজমের একটি সম্মিলিত অভিক্ষেপের লিখিত রূপ দেখতে পাই। লেখককে সাধুবাদ তিনি খুবই মুনশিয়ানার সাথে এই দুটি বিপরীতমুখী চিত্রকলার ধারাকে একই লেখনীর মাধ্যমে প্রকাশ করতে পেরেছে। এ প্রসঙ্গেই স্বনামখ্যাত পরিচালক আকিরো কুরোশাওয়া হয়তো কখনো বলেছিলেন “দুটি বিপরীত ধারার মিলনে যেই লেখনী আমাদের সামনে প্রতিভাত হয়ে ওঠে সেটাই আসলে একটি ব্যবসা সফল চলচ্চিত্রের মূলকথা”। যাক, এই লেখা নিয়ে আলোচনা করার দুঃসাহস করলে পাতার পর পাতা আই মিন মেগাবাইটের পর মেগাবাইট শেষ হয়ে যাবে তবু আলোচনার সিদ্ধান্তে আসা কঠিন থেকে কঠিনতর হয়ে যাবে।

* জাতির ক্রান্তিলগ্নে এরুপ পোস্ট প্রসব করে জাতিকে আলোর পথ প্রদর্শন করার জন্য আপনাকে রত্নগর্ভা ব্লগার উপাধি দেয়া হউক !!! সাথে পোস্টসহ লেখককে স্টিকি করার আবেদন জানালাম !!

* শরৎবাবুর প্রয়ানের পর এহেন তাৎপর্যমন্ডিত লেখা আজ পর্যন্ত আমার চোখে পড়েনি।

* রবীন্দ্র পরবর্তী যুগে এমন এমন লেখা চোখে পরে নাই 

অনেক হয়েছে।এসব মন্তব্যই যথেষ্ট।যে কোন পোষ্ট উপযোগী মন্তব্য এখান থেকে বেঁছে নিন।হয়ে উঠুন সবার প্রিয় ব্লগার।
আপনারা যদি ইচ্ছে করেন,তবে এই পোষ্টের মন্তব্যে কিছু এপিক মন্তব্য যোগ করতে পারেন 😀

হ্যাপ্পি ব্লগিং……………

 

 

মোট পড়েছেনঃ ২১৭২২জনআজ পড়েছেনঃ ০জন

১২১টি মন্তব্য

  1. অসাধারণ শব্দ চয়ন!ফাটিয়ে দিয়েছেন! জাতির ক্রান্তিলগ্নে এরুপ পোস্ট প্রসব করে জাতিকে আলোর পথ প্রদর্শন করার জন্য আপনাকে রত্নগর্ভা ব্লগার উপাধি দেয়া হউক !!! সাথে পোস্টসহ লেখককে স্টিকি করার আবেদন জানালাম !! বান্ধাইয়া রাখার মত পোষ্ট। একটা ফুলের মালা থাকবে ফ্রেমের গায়ে। পিলাচ!++++++

    1. আপনার মন্তব্য আমাকে নতুন আলোর পথ দেখাবে,এমন মন্তব্য একজন লেখককে ভিন্ন উচ্চতায় নিয়ে যায়।আমি সেই উচ্চতায় আরোহন করার সিড়ি হিসেবে দেখছি আপনার মন্তব্য -{@

      1. আপনার এ ধরনের উদ্যোগ আমাদের জাতীয় জীবনে সে অভ্যাস তৈরীর ক্ষেত্রে একটি দিক নিশানা হতে চলেছে বলেই প্রতিভাত হয়। স্বাধীনতার চল্লিশ বছর পর আপনিই প্রথম ব্লগ জগতে এমন একটি প্রয়াস নিয়েছেন যা একই সাথে ডিসকোর্স এবং তার কাউন্টার ন্যারেটিভে বাইনারী অপোজিটসের উদাহরণ সৃষ্টি করবে। এর মধ্য থেকেই আমরা বের করে নিতে পারবো আমাদের পরিবর্তনের পথ।

  2. হুমমমম ঠিক বলেছেন সময় বড় সম্পদ 🙂 এটা নষ্ট হতে দেওয়া যায় না 🙂
    -{@
    ফাটাফাটি!
    * ভালোলাগা রেখে গেলাম

    অসম্ভব ভালো লিখেছেন। এক কথায় অনবদ্য। বহুদিন পরে একটা ভালো লেখা পড়লাম। রবীন্দ্র পরবর্তী যুগে এধরনের লেখা আর আগে আসে নি। অনবদ্য…অসাধারণ… শুধু যে প্রাসঙ্গিক ও সময়উপযোগী লেখা তাই নয় একেবারে সমস্যার মূলে কুঠারাঘাত করেছেন। লেখকের বক্তবের সাথে পুরোপুরি একমত। এই পোস্টটিকে স্টিকি করা হৌক।

    বান্ধাইয়া রাখার মত পোষ্ট। একটা ফুলের মালা থাকবে ফ্রেমের গায়ে।

    জাতির ক্রান্তিলগ্নে এরুপ পোস্ট প্রসব করে জাতিকে আলোর পথ প্রদর্শন করার জন্য আপনাকে রত্নগর্ভা :p ব্লগার উপাধি দেয়া হউক !!! সাথে পোস্টসহ লেখককে স্টিকি করার আবেদন জানালাম !

    হ্যাপ্পি ব্লগিং…………… 🙂

    1. আপনার মন্তব্য আমাকে নতুন আলোর পথ দেখাবে,এমন মন্তব্য একজন লেখককে ভিন্ন উচ্চতায় নিয়ে যায়।আমি সেই উচ্চতায় আরোহন করার সিড়ি হিসেবে দেখছি আপনার মন্তব্য। হ্যাপ্পি ব্লগিং আপুনি -{@

          1. আপনার এ ধরনের উদ্যোগ আমাদের জাতীয় জীবনে সে অভ্যাস তৈরীর ক্ষেত্রে একটি দিক নিশানা হতে চলেছে বলেই প্রতিভাত হয়। স্বাধীনতার চল্লিশ বছর পর আপনিই প্রথম ব্লগ জগতে এমন একটি প্রয়াস নিয়েছেন যা একই সাথে ডিসকোর্স এবং তার কাউন্টার ন্যারেটিভে বাইনারী অপোজিটসের উদাহরণ সৃষ্টি করবে। এর মধ্য থেকেই আমরা বের করে নিতে পারবো আমাদের পরিবর্তনের পথ।

            হ্যাপ্পি ব্লগিং -{@

          2. আপনি মহান,আপনি মহান আপু,আপনার এমন উৎসাহ জননী(কেবল জনক কেন হবে?) মন্তব্য আমার লেখক স্বত্বাকে জাগিয়ে তুলতে সহায়ক হবে।নিজের উপর আস্থা ফিরে পাচ্ছি আমি।সদা এমনি উৎসাহ দানে বাধিত করিবেন।হ্যাপ্পি ব্লগিং -{@

  3. এই লেখাটিতে লেখক মনের অন্ধি সন্ধিতে যে মনস্তাত্বিক টানাপোড়েনের আভাস আমরা দেখতে পাই সেটা নিয়ে আসলে বিশদ আলোচনার অবকাশ রয়েছে। লেখাটিতে আমরা পাবলো পিকাসোর কিউবিজমের সাথে সালভাদর দালির স্যুরিয়ালিজমের একটি সম্মিলিত অভিক্ষেপের লিখিত রূপ দেখতে পাই। লেখককে সাধুবাদ তিনি খুবই মুনশিয়ানার সাথে এই দুটি বিপরীতমুখী চিত্রকলার ধারাকে একই লেখনীর মাধ্যমে প্রকাশ করতে পেরেছে। এ প্রসঙ্গেই স্বনামখ্যাত পরিচালক আকিরো কুরোশাওয়া হয়তো কখনো বলেছিলেন “দুটি বিপরীত ধারার মিলনে যেই লেখনী আমাদের সামনে প্রতিভাত হয়ে ওঠে সেটাই আসলে একটি ব্যবসা সফল চলচ্চিত্রের মূলকথা”। যাক, এই লেখা নিয়ে আলোচনা করার দুঃসাহস করলে পাতার পর পাতা আই মিন মেগাবাইটের পর মেগাবাইট শেষ হয়ে যাবে তবু আলোচনার সিদ্ধান্তে আসা কঠিন থেকে কঠিনতর হয়ে যাবে। -{@

  4. * জাতির ক্রান্তিলগ্নে এরুপ পোস্ট প্রসব করে জাতিকে আলোর পথ প্রদর্শন করার জন্য আপনাকে রত্নগর্ভা ব্লগার উপাধি দেয়া হউক !!! সাথে পোস্টসহ লেখককে স্টিকি করার আবেদন জানালাম !!

    1. সাধারণ জনতার দাবী পথেই শেষ হয়ে যায়।এই স্বার্থপর জগৎ আম জনতার মতামতকে পাত্তাই দেয়না।এই সমাজ ব্যবস্থাকে পাল্টাতেই হবে।কতজনে আবেদন করলে একটি পোষ্ট ষ্টিকি হবে?ঝাতির নিকট এই প্রশ্ন রেখে গেলাম।

  5. হাহাহা। :D)
    ভাই আপনি কোত্থেকে আসেন এমন সব পোস্ট নিয়ে হেসে গড়াগড়ি খাওয়ার দশা!!
    যাক এই লেখাকে বুকমার্ক করে রাখতে হবে।প্রয়োজনে এখান থেকে কমেন্ট ধার নেয়া যাবে। 😀
    শুভ বসন্ত।
    ভাল লাগা রেখে গেলাম। -{@

    1. আচ্ছা আচ্ছা হাহাপগে (হাসতে হাসতে পরে গেলেন)? নিশ্চয়ই বুকমার্কস করে রাখবেন।ধন্যবাদ ভালোলাগা রেখে যাবার জন্য।হ্যাপি ভ্যালেনটাইন আপু -{@

  6. হা হা হা হা আপনি এপিক রে ভাই 😀 কি যে আফসুস হইতেছে কি কমু। মন্তব্য দিতে দিতে আমার লেখার মাথা পুরাই খালি কইরা ফালাইছি আর আপনি এদ্দিন পর আইলেন? সত্যি কইতাছি সজীব ভাই রবীন্দ্র পরবর্তী যুগে এমন এমন লেখা চোখে পরে নাই।
    জাতির ক্রান্তিলগ্নে এরুপ পোস্ট প্রসব করে জাতিকে আলোর পথ প্রদর্শন করার জন্য আপনাকে রত্নগর্ভা ব্লগার উপাধি দেয়া হউক !!! সাথে পোস্টসহ লেখককে স্টিকি করার আবেদন জানালাম !!
    এই পোস্ট ঐতিহাসিক, প্রাগৈতিহাসিক, আনে আলে কালকি জাতীর ভবিষ্যৎ ব্লগার সবার কাজে লাগবে।
    আম্নেরে একখান স্যালুট ভাইজান। যখনই জাতি কোন ক্রান্তিকালে পোঁছেছে আপনি এসে উদ্ধার করেছেন, ভবিষ্যতেও এমন জারি রাখবেন।

    1. এপিক হয়েছে?রবীন্দ্র পরবর্তী যুগে এমন এমন লেখা চোখে পরে নাই?রত্নগর্ভা উপাধি?ঐতিহাসিক, প্রাগৈতিহাসিক! এত সুন্দর করে প্রশংসা করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।আপনাকে এত্তগুলান ফুল দিলাম -{@ -{@ -{@
      এই অভাগা জাতির ক্রান্তিকালে আমাকে দেখা যাবে সব সময়।কিন্তু সোনেলার মডুগন বুঝলো না আপু।আপনি সহ কতজনে আবেদন করলেন ষ্টিকি করার জন্য।কিন্তু নিষ্পেষিত,দলিত,মথিত আম জনতার কোন দাবী শাসক গোষ্ঠির কর্ন কুহরে প্রবেশ করার কোন ইতিহাস নেই 🙁

  7. আমার সবগুলা মন্তব্যই লাগবে 😀 একেক সময় একেকটা ব্যবহার করবো। কমেন্টের জন্য এমন ফ্রি ক্লাস একমাত্র আপনিই মনে হয় আনলেন। আমি আপনার জ্ঞানে, প্রতিভায়, পরোপকারী, দূরদর্শীতায়, অপরের কস্টে ব্যথিত, বিভিন্ন ব্লগে ঘুরে ঘুরে কমেন্ট কালেক্টরি গুন, পায়ে হেটে খেটে খাওয়া ধৈর্য্যশীলতা দেখে যারপর নাই মুগ্ধ হলাম ভাইয়া। এই পোস্ট দেখে আমার মুরি খাবার বাসনা হয়েছে। গেলাম ভাইয়া। আল বিদা। আপনিও চাইলে সর্ষে তেল, মুরি, চানাচুর, কাঁচামরিচ আর পেঁয়াজ নিয়ে আমার সাথে জয়েন করতে পারেন।

    1. মন্তব্য সব নিয়ে নিন।আমি তো সবার জন্যই দিয়েছি এসব।সাধারন জনতার উপকারই আমার জীবনের ব্রত,তা আপনি জানেন।
      আপনি একজন গুণী মানুষ আপু।অবশ্য গুনী না হলে গুনীকে চেনা যায়না :p সর্ষে তেল, মুরি, চানাচুর, কাঁচামরিচ আর পেঁয়াজ নিয়ে কষ্ট করে আর যাবো কেন আপু?বাসায় বসেই খাই মেখে 🙂

  8. অসাধারণ লেখেছেন, আপনার লেখার প্রশংসা করতে হলে বাংলা একাডেমীর বিনা অনুমতিতে নতুন শব্দ তৈরী করতে হপে
    . বান্ধাইয়া রাখার মত পোষ্ট।
    একটা ফুলের মালা থাকবে ফ্রেমের
    গায়ে। :p :p

  9. এপিক পোষ্ট,ফাটিয়ে দিয়েছেন :D)
    জাতির ক্রান্তিলগ্নে এরুপ পোস্ট প্রসব করে জাতিকে আলোর পথ প্রদর্শন করার জন্য আপনাকে রত্নগর্ভা ব্লগার উপাধি দেয়া হউক !!! সাথে পোস্টসহ লেখককে স্টিকি করার আবেদন জানালাম !!

    শরৎবাবুর প্রয়ানের পর এহেন তাৎপর্যমন্ডিত লেখা আজ পর্যন্ত আমার চোখে পড়েনি।

    রবীন্দ্র পরবর্তী যুগে এমন এমন লেখা চোখে পরে নাই :D) :D)
    হ্যাপি ব্লগিং -{@

    1. এই সমাজ সাধারন মানুষের কথা শুনে না।কত ক্রন্দন আবেদন নিবেদন বাতাসে মিলিয়ে যায়।কত ভালো একটি পোষ্ট দিলাম,কত ব্লগারগন ষ্টিকি করার জন্য আবেদন করলেন।কিন্তু আমজনতার কোন দাবী এই ব্লগ গ্রহন করিল না 🙁 আসলে গুনির কদর নেই এই দেশে।এমন লেখা অদুর ভবিষ্যতে চোখে পড়বেও না।হ্যাপি ব্লগিং -{@

  10. আপনার এ ধরনের উদ্যোগ আমাদের জাতীয় জীবনে সে অভ্যাস তৈরীর ক্ষেত্রে একটি দিক নিশানা হতে চলেছে বলেই প্রতিভাত হয়। অনবদ্য…অসাধারণ… শুধু যে প্রাসঙ্গিক ও সময়উপযোগী লেখা তাই নয় একেবারে সমস্যার মূলে কুঠারাঘাত করেছেন। লেখকের বক্তবের সাথে পুরোপুরি একমত। এই পোস্টটিকে স্টিকি করা হৌক….

    1. আপনার মন্তব্যটি ফ্রেমে বাঁধিয়ে রাখবো আপু,সাথে থাকবে একটি ফুলের মালা।এমন মন্তব্যে অনুপ্রাণিত হই আপু।এই নিন -{@
      ষ্টিকির আবেদন গ্রহন হবেনা আপু।আম জনতার দাবী লৌহ কপাট ভেদ করে পৌছে না শোষকের কর্ন কুহরে 🙁

  11. এতদিন কোথায় ছিলেন রে ভাই?
    আপনি যে আলাদা,আপনি যে কত্ত বড় জনদরদী-এই পোষ্টের মাধ্যমে তা প্রমান করলেন।
    সাধারণ জনগনের কথা আজকাল কেউ ভাবেন না
    কিভাবে উপকার করতে হয়,আপনি তা দেখিয়ে দিলেন।
    দাতা হাতেম তাই অর্থ দিয়ে সাহায্য করতেন,কিন্তু অর্থই সব নয়,
    আপনি দাতা হাতেম তাইকেও অতিক্রম করে গেলেন।

    পোষ্ট ষ্টিকি করার দাবী জানালাম।

    1. এদেশের দুখী মানুষের উপকার করার জন্যই আমি জন্মেছি জিসান ভাইয়া।দাতা হাতেম তাই হয়ে নাম প্রকাশ করতে চাইনা,আমি নামে বিশ্বাসী নয়,কাজে বিশ্বাসী :p
      ষ্টিকির আবেদন গ্রহন হবেনা।আম জনতার দাবী লৌহ কপাট ভেদ করে পৌছে না শোষকের কর্ন কুহরে 🙁

  12. গল্পটা দারুন লিখছেন। খালি ডায়লগ গুলা হাল্কার উপর ঝাপ্সা, তাই বুঝতে ঝামেলা হচ্ছিলো। পরে বুঝতে পেরে বুঝে গেলাম এটাতো পুরা শেষের কবিতার মতই অনবদ্য…

    1. গল্প !!!! ^:^ ^:^ শেষের কবিতার মতই অনবদ্য? ^:^ কষ্টে মাথার চুল সব উঠায় ফেলতে ইচ্ছে করছে ;( আপনি সামান্য একটি লেখার সাথে আমার লেখার তুলনা দিলেন ভাইয়া? মন্তব্য একটু দেখুন,রবীন্দ্র নাথের পরে এমন লেখা আর কেহ লেখেননি বলেছেন অনেকে।খুবই হতাশ হলাম ভাইয়া 🙁

        1. আমার লেখা কি ওনার মাত্র একটি লেখার সাথে তুলনায় আসে?রবীন্দ্র রচনা সমগ্রের সাথে তুলনায় আসে।আমি যে কত গুনী তা আপনি মনে হয় জানেন না।এর প্রমা্ণ আমার অতীতের পোষ্ট সমুহে আছে।আমার ডিম ভাজির পোষ্ট পড়লেই বুঝবেন :p

  13. তা ঐ আপনার কথাই রইল!

    এই লেখাটিতে লেখক মনের অন্ধি সন্ধিতে যে মনস্তাত্বিক টানাপোড়েনের আভাস আমরা দেখতে পাই সেটা নিয়ে আসলে বিশদ আলোচনার অবকাশ রয়েছে। লেখাটিতে আমরা পাবলো পিকাসোর কিউবিজমের সাথে সালভাদর দালির স্যুরিয়ালিজমের একটি সম্মিলিত অভিক্ষেপের লিখিত রূপ দেখতে পাই। লেখককে সাধুবাদ তিনি খুবই মুনশিয়ানার সাথে এই দুটি বিপরীতমুখী চিত্রকলার ধারাকে একই লেখনীর মাধ্যমে প্রকাশ করতে পেরেছে। এ প্রসঙ্গেই স্বনামখ্যাত পরিচালক আকিরো কুরোশাওয়া হয়তো কখনো বলেছিলেন “দুটি বিপরীত ধারার মিলনে যেই লেখনী আমাদের সামনে প্রতিভাত হয়ে ওঠে সেটাই আসলে একটি ব্যবসা সফল চলচ্চিত্রের মূলকথা”। যাক, এই লেখা নিয়ে আলোচনা করার দুঃসাহস করলে পাতার পর পাতা আই মিন মেগাবাইটের পর মেগাবাইট শেষ হয়ে যাবে তবু আলোচনার সিদ্ধান্তে আসা কঠিন থেকে কঠিনতর হয়ে যাবে।

  14. শুন্য শুন্যালয় বলেছেনঃ ব্লগার সজীব পরবর্তী সময়ে এমন প্রতিভাবান ব্লগার আর চোখে পরে নাই। ভবিষ্যতে কারো পোস্ট পড়ে আমরা এমন মন্তব্য করতে চাই।

  15. অসম্ভব ভালো লিখেছেন। এক কথায় অনবদ্য। বহুদিন পরে একটা ভালো লেখা পড়লাম। রবীন্দ্র পরবর্তী যুগে এধরনের লেখা আর আগে আসে নি। অনবদ্য…অসাধারণ… শুধু যে প্রাসঙ্গিক ও সময়উপযোগী লেখা তাই নয় একেবারে সমস্যার মূলে কুঠারাঘাত করেছেন। লেখকের বক্তবের সাথে পুরোপুরি একমত। এই পোস্টটিকে স্টিকি করা হৌক। :D) :D)
    সোনেলায় না এলে এমন লেখা পড়ার সৌভাগ্য হত না -{@

  16. তৃতীয় বিশ্বের একটি উন্নয়নশীল দেশ হিসাবে আমরা যখন সম্রাজ্যবাদীদের চোখ রাঙ্গানো আর আমলাতান্ত্রীক জটিলতার শিকার হয়ে ক্রমশ এগিয়ে যাচ্ছি একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে; ঠিক তখনি, ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে আপনার এই পোস্টের মাঝে আমি খোজে পাচ্ছি অন্ধকার ঠেলে সামনে এগিয়ে যাওয়ার একটি সম্ভবনা আর বিদেশী বেনিয়াদের কাছে বুদ্ধিবৃত্তিক দাসত্ব গ্রহন করার বিপক্ষে একটি সুক্ষ বার্তা যা আমার মনে মুড়ি খাওয়ার বাসনা জাগিয়ে তুলেছে।
    যাই, মুড়ি খেয়ে আসি। :D) :D)

  17. শিষ্য আমি কেমনে এই পোষ্ট নজর আন্দাজ করে গেলাম। ??

    যাই হোক অসাধারণ হয়েছে। তুলনাই হয় না এমন। করে নো বলে ছক্কা মারবে ভাবতেই পারি নি। ইউনিক লেগেছে। মানতেই হবে খুব ভালো লিখো।

    শিষ্য এগুলা তোমার জন্য নয় কিন্তু….. :p

  18. ইয়ে! মানে!!
    সজীব ভাই, বলছিলাম কি
    যা লিখিয়াছেন তাহার উপর নজর বুলাইতে বুলাইতে তো আমার হাহাপগে :D) অবস্থা :p

    তবে বুকমার্ক করে রাখাই মনে হয় উত্তে হইবে ;? কখন কাজে লেগে যায় তা তো আর আগে ভাগে বলা যায় না।

    তবে সমস্যা হইলো পোষ্টে পিলাস দিতে পারলাম না। চরম আকারে আফসোস লাগতেছে ;(

      1. সর্বকালের সেরা পোস্টের উপাদানগুলো সর্বকালের সেরা পোস্টে দিতে দেখে আমি কেপলারীয় ভরে পৃথিবীতে উড়ে বেড়াচ্ছি। উত্তরোত্তর এমন প্রয়োগের মতো সেরা সব পোস্ট আবারো দেখতে পাবো আশা করছি।
        আপনার পোস্টের মাধ্যমে আমাকে কেপলার ভ্রমণের অভিজ্ঞতা দেওয়ায় আপনাকেও কেপলারীয় শুভেচ্ছা -{@

        1. একখানা নতুন মত্নব্য তো শুন্যাপু ছেড়েছেন, সেইখানা ছাকনি দিয়া ছেঁকে নিয়ে নেওয়া যায় :p

          “মহাজাগতিক **** সাহসী পোস্ট কে সাধুবাদ জানাই। এযাবৎ কাল যে কয়েকটা পোস্ট পড়ার সুযোগ পেয়েছি আপনার, সবগুলোই ক্ল্যাসিক টাইপের ছিল, ভবিষ্যতেও এমনি লেখা চালু রাখবেন, এ শুভকামনা জানাচ্ছি।”-শুন্য শুন্যালয় :D) এপিক ছিলো মহাজাগতিক :D) :D)

  19. বেশ চমৎকার বুনোন, অসাধারণ শব্দ চয়ন!
    মুক্তগদ্যটি কেমন যেন অন্যরকম ভালো লাগলো। মুক্তগদ্যের গভীরে যে সুর আপনি এনেছেন, তা অনবদ্য। মুক্তগদ্যের কাঠামোটা অনেক আকর্ষনীয় হয়েছে।

    শরৎবাবুর প্রয়ানের পর এহেন তাৎপর্যমন্ডিত লেখা আজ পর্যন্ত আমার চোখে পড়েনি।
    :c

  20. হা হা হা

    আপনার এ ধরনের উদ্যোগ আমাদের জাতীয় জীবনে সে অভ্যাস তৈরীর ক্ষেত্রে একটি দিক নিশানা হতে চলেছে বলেই প্রতিভাত হয়। স্বাধীনতার চল্লিশ বছর পর আপনিই প্রথম ব্লগ জগতে এমন একটি প্রয়াস নিয়েছেন যা একই সাথে ডিসকোর্স এবং তার কাউন্টার ন্যারেটিভে বাইনারী অপোজিটসের উদাহরণ সৃষ্টি করবে। এর মধ্য থেকেই আমরা বের করে নিতে পারবো আমাদের পরিবর্তনের পথ।

    1. তানজির ভাইয়া,আপনার মন্তব্য আমাকে সপ্ত আসমানে নিয়ে গেলো।আশা করবো এমন প্রেরণামূলক মন্তব্য দিয়ে আপনি আমার মত সবাইকে বিনে খরচে সপ্ত আসমানে প্রেরণের ব্যবস্থা করবেন।

  21. দেশের অর্থনৈতিক, সামাজিক,রাজনৈতিক সব মুক্তির জন্য আপনাকে নোবেল দেওয়া দরকার। আপনার মত চিন্তা ভাবনা যদি দেশের প্রতিটা মানুষের থাকত হলে তাহলে আমাদের দেশ নার্গিস বেগে উন্নতির দিকে এগিয়ে যেত। গভির ভাবে চিন্তা করে দেখলাম আপনার এই কথার যুক্তিকতা ব্যাপক বিস্তৃত। অসাধারণ, অনবদ্য, প্রসংশনীয়।

    হ্যাপি ব্লগিং

    1. জাতির এই ক্রান্তিকালে আপনার মন্তব্য দিশেহারা জাতিকে দিবে পথের ঠিকানা।আপনার মন্তব্যটি বান্ধাইয়া রাখার মত মন্তব্য। একটা ফুলের মালা থাকবে ফ্রেমের গায়ে।
      হ্যাপি ব্লগিং -{@

  22. অদ্য মধ্য রজনীতে অত্র পোষ্টখানার পরিপূর্ণ সৎ ব্যবহার করিলাম মাত্র। এহেন পোস্টের দরুন মহাবিশ্বের সকল আলোকবর্ষিকার মহাপ্রয়াণ ঘটিলেও পোষ্টখানি স্বয়ং নতুন মহাবিশ্বের একমাত্র আলোকবর্তিকা হইবে এ আমি নিশ্চিত…

  23. সম্মানিত মডুকূলের কাছে আমার আকূল আবেদন নিবেদন (কোনো বেদন বাকি আছে? ;? ) এই যে এই পোস্টখানি প্রিয়তে রাখিতে চাহিয়াও পারিতেছিনা বিধায় পোস্টখানি প্রিয়তে নেবার ব্যবস্থা বাতলাইয়া দেওয়া হউক। উপরন্তু সকল ব্লগারের প্রিয় তালিকায় এই পোস্ট রাখা বাধ্যতামূলক করিয়া দেওয়া হউক।
    এই পোস্ট প্রকাশনার সুদীর্ঘ এগারো মাস পর ইহা এমন করিয়া সামনে আসিলো বলিয়া আমার আ সীমা নাই। আমি অতিব্যস্ত মানুষ। এই পোস্টখানি আগে পাইলে এত সময় খরচ করিয়া, মাথা ঘামাইয়া, শক্তি খরচা করিয়া মন্তব্য লিখিতামনা। এইখান হইতে মন্তব্য কর্তন করিয়া যথাস্থানে বসাইয়া দিতাম। :D।
    পোস্টদাতারে এত্তুগুলান পিলাচ! +++++

    1. নন্দিনী আপু শীর্ষ পঠিত ৫০ এ এই পোস্ট আছে, আর আমি বলিয়াছিলাম এই পোস্ট স্টিকি করে সোনেলার প্রথম পেজে ঝুলিয়ে দিতে। তাহলে আসলেই কত্ত সময় বাঁচিয়া যাইতো।
      পোস্টদাতা হইতেছে পরীক্ষিত জ্ঞানী, বিশ্বের বিরল এক প্রতিভাবান, তাহারে এই কয়টা প্লাস দিলা পোষাইবে না। তাহারেও ফ্রন্ট পেজে ঝুলায় দেয়া হউক।

      1. এই পোষ্ট ষ্টিকি করলে সব আলসে হয়ে যাবে, এমনিতেই কাজ না কর্ম নাই সারাদিন নিজের খেয়ে বনের মেষ তাড়ায় সবাই 🙂 দেখা যাবে সব লেখায় ব্লগার সজীবের এই মন্তব্যে পরিপুষ্ট হয়ে গেছে।আমরা চাইনা ব্লগাররা আলসে হয়ে যাক 🙂 ইদানিং এই পোষ্টের মন্তব্য কপি করার প্রবণতা দেখে চিন্তিত( নো-চিন্তা ডু ফুর্তি ) আমরা :p

      2. আমার কোন কদরই নেই সোনেলায়, গুনীর কদর আসলে কোথাও হয়না শুন্য আপু 🙁
        ”এই পোস্ট এবং পোস্টদাতা উভয়কেই ফ্রন্ট পেজে ঝুলায়ে দেয়া হোক” নন্দিনী আপু, আমাকে কি বেঁধে ঝুলায়ে রাখতে বলেছেন? ;(
        যাক অবশেষে স্টিকি না করার যুক্তি পাওয়া গেলো। ধন্যবাদ ব্লগ সঞ্চালক ভাইয়া/আপু।

    2. নন্দিনী আপু দেরিতে হলেও আপনার নজরে এই পোষ্ট এসেছে বলে আমি ধন্য। পোষ্ট প্রিয়তে নিতে চাচ্ছেন শুনেই গর্বে আমার বুকের ছাতি ফুলে গিয়েছে 🙂 ধন্যবাদ আপু।

      1. কমলা রঙের প্রিয় বাটন ফিরিয়ে দেয়া না হলে অনশন করবো মডু ভাইয়া/আপুরা। আমার এত মূল্যবান লেখা প্রিয়তে নিতে পারছেন না নন্দিনী আপু এটা কেমন কথা? 🙁

  24. “উদয়ের পথে শুনি কার বাণী…”

    রাবীন্দ্রীক যুগের পরে অধুনা মহাবিশ্বের উৎকর্ষ লগ্নে বিজ্ঞানের ক্রান্তিলগ্নে এমন পোস্ট অনন্ত মহাবিশ্বের নতুন সূচনার সোপান। এই সোপানে পা রাখতে পেরে নিজেকে শুধু ব্ল্যাক হোলই নয় সেই সাথে ফোটন কণার সাথে পোস্টদাতার নিউট্রণীয় ভাবনার নতুন মিলন খুঁজে পেলাম…

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।