মূল লেখায় যান

ব্জ্র-বিদ্যুতের প্রত্যাশা

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি২৪টি মন্তব্য

 

টু-শব্দটিও করা যাবে-না (বলা আছে),
শ্বাস-প্রশ্বাসেও না,
হাসির তামাসা দূর-অস্ত;

এ বন্দিত্ব বিলাস-বাসন নয়,নয়
চৌকোশ আলোর প্রতিধ্বনি,
লুকোনো ছুড়ি-চাবুক নয়, এ এক চকচকে হুঙ্কার
দিবালোকে, দিব্যলোকে;
নিপুণ কারিগর দারুণ ব্যস্ত মুহুর্মুহু
নিঃশব্দের আড়াল তোয়াক্কা না করে;

দাসত্বের আলগা ফোঁটা ক্রমাগত ঝরে পড়ছে
চারপাশ জুড়ে;

রক্তাক্ত-স্রোতে ভেসে যেতে যেতে
ক্ষীণতম উচ্চারণ, “ওরে আব্বারে,
তোগো আল্লার দোহাইরে, আমারে ছাইড়া দে!”

অপ্রতিরোধ্য মধ্যাহ্নের প্রচণ্ড খরতাপে
শুধু চাই, একটি মাত্র সুখদ বজ্রের-বিদ্যুৎ
একটিবার মাত্র, একবার-ই।

ছবি নেটের।

মোট পড়েছেনঃ ৭৫৫জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২৪টি মন্তব্য

  1. অপ্রতিরোধ্য মধ্যাহ্নের প্রচণ্ড খরতাপে
    শুধু চাই, একটি মাত্র সুখদ বজ্রের-বিদ্যুৎ
    একটিবার মাত্র, একবার-ই।
    আল্লাহ যেন দেই ব্জ্র-বিদ্যুত ভেংগে চুরে চুরমার হয় অত্যাচারীর খড়গ, বজ্র বিদ্যুতে জ্বলেপুড়ে মরে ঘাতকের সর্বস্ব।

  2. “অপ্রতিরোধ্য মধ্যাহ্নের প্রচণ্ড খরতাপে
    শুধু চাই, একটি মাত্র সুখদ বজ্রের-বিদ্যুৎ
    একটিবার মাত্র, একবার-ই। “
    তবেই যদি মিলে মুক্তি
    ধরনী হোক শান্তি। শুভ কামনা

  3. “বাবা,বাবারা বাঁচতে চাই
    বাঁচতে দাও, এবারে”,
    এই যে এমন আকুতি ভরা মিনতিতে
    যাদের হৃৎপিণ্ড কাঁপে না তাদের কি নামে ধিক্কার দেওয়া যায় আমি জানি না।

    নৃশংস অবস্থার থেকে কখনোই কী মুক্তি মিলবে না?

  4. ভাইজান
    কবিতায় আমার মনের কথাগুলিই বলেছেন। আমিও চাই একবার বিদ্যুত বজ্রপাত পড়ুক সেই ধর্ষকদের উপর। পুড়ে ছাই হয়ে যাক কলংকিত দেহখানি।
    দারুন কবিতা।

  5. ভিডিওটি দেখে আমি স্তব্ধ হয়ে গেছি। ঘুমাতে পারিনি। আইয়্যামে জাহেলিয়াতের যুগ কেটে গিয়ে সুদিন আসবেই এটাই প্রত্যাশা। তবে যেতে হবে বহুদূর!

    ভালো থাকুন ভাইয়া।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?