মূল লেখায় যান

বৈপরীত্য ৭

হালিম নজরুলকবিতা১৪টি মন্তব্য

কারো কারো জীবন এমন বৈচিত্র্যময়!
যাদের কোলে বসেই ঘুমায় বৈপরিত্য।
যেমন, তোমার কণ্ঠে কণ্ঠে বাজে বিপ্লবী শ্লোগান,
অথচ নূপুরের ঝংকারে নাচে সবিরোধী কলরব।

তুমি ঘৃণা কর অন্ধকার,
অথচ প্রতীক্ষায় থাক রাত্রি নামার।
কেননা সূর্য হারালেই নেমে আসে–
তারকাখচিত বর্ণিল আকাশ।

তোমার যেমন চাঁদকে সূর্য মনে হয়,
আমারও তেমনি সূর্যকে চাঁদ।

মোট পড়েছেনঃ ৭৫৪জনআজ পড়েছেনঃ ০জন

১৪টি মন্তব্য

  1. আমি ঘৃণা করি অন্ধকার….
    অথচ অপেক্ষা করি রাত্রি নামার…..
    এই বৈপিরিত্ত আমাদের রন্ধ্রে রন্ধ্রে ছেয়ে আছে।
    এ এক মহাজাগতিক অবশ্যম্ভাবী বৈপরিত্ত।
    অল্প চয়নে বাস্তব উপলব্ধি।
    অনেক ভালো লাগলো।

  2. অন্ধকার না থাকলে আলোর প্রয়োজনীয়তা বোঝা যেতো না, দুঃখ না থাকলে সুখের আকুলতা ও বোঝা যেতো না। তাই বৈপরীত্য থাকুক সমান্তরালে। জীবন উপভোগ্য হোক। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম

  3. কিছু বৈপরীত্য থাকেই,অন্ধকারের পরেই তো আলোর হাসি।আলো আঁধারের এই খেলাঘরে একঘেয়েমি দূর করে জীবনের গতি উপভোগ্যও হতে পারে। সমান্তরাল তরীতে চলা।অনেক ভাল লেগেছে ভাইয়া। ভাল থাকুন শুভ কামনা সব সময়।