মূল লেখায় যান

বেনামী সম্পর্ক

সুপর্ণা ফাল্গুনীকবিতা৩২টি মন্তব্য

 

শুনেছি চোখের পদ্মা, মেঘনা , যমুনায় যুগপৎভাবে স্বর্গ-নরক ভেসে উঠে ডুবুরীর বেশে-
গভীর অতল থেকে সুখ-দুঃখ, কান্না-হাসি মুঠোয় ভরি।
বেনামী সম্পর্কগুলো স্রোতের পেন্ডুলামে অজানা ঘাটে নোঙর করে;
আবেগের চিরস্থায়ী বন্দোবস্ত হয় হৃদয়ের গহীন অরণ্যে।
আধেক রাতে স্মৃতির পসরা নিরবতা ভেঙ্গে হাঁকডাক ছাড়ে-
পড়ে থাকা সময়কে প্রকম্পিত করে তুলে নিদ্রাহীন চোখের ঝাউবন ছুঁয়ে থাকা সীমান্তে;
অন্তিম পথের সিঁড়ি বেয়ে স্বর্গে পাড়ি জমায়- তবুও নরকবাসী।
নিরাকার জলধারা স্বর্গের আকার ধারণ করে মেয়াদোত্তীর্ণ জলপাত্রে-
ব্যর্থতার ধূলো জমেছে চাওয়া-পাওয়ার আবাসনে;
পৃথিবী আজ কলঙ্কিত স্বর্গ-নরকের দাবার বাক্সে-
তবুও তোমার ঠোঁটের আঙ্গিনায় স্বর্গ খুঁজে পায় বেনামী প্রেমিকা।

ছবি-গুগল
রচনাকাল- ১১ই জানুয়ারী ২০২১

মোট পড়েছেনঃ ১০৫৯জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

৩২টি মন্তব্য

  1. সুন্দর শৈলীতে বেশ চিত্তছোঁয়া নিবেদন।
    অনিন্দ্য শব্দ চয়ণ ও উপমার শৃঙ্খল।
    মুগ্ধতায় শুভেচ্ছা ও শুভ কামনা রেখে গেলাম একরাশ প্রিয় কবি।

  2. “পৃথিবী আজ কলঙ্কিত স্বর্গ -নরকের দাবার বাক্সে -“এই লাইনের মাঝে যেন খুজে পাওয়া যায় নিদারুণ বাস্তবতা। চমৎকার উপমা।নিরন্তর শুভকামনা রইল।

  3. কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর! প্রেমজুয়ারীরা প্রেমের সাথে দাবা খেলে যাচ্ছে, অথচ প্রেম বলে কিছুই নেই সব ধোঁয়াশা।

    চমৎকার লিখেছেন দি ভাই। শুভকামনা রইলো।

  4. এত সুন্দর ভাষায় লিখেন কবিতা আপু, সত্যি মন ছুঁয়ে যায়। প্রত্যেক শব্দচয়ন ও অসাধারন। প্রেম বলে কিছু নেই আবার কিছু আছেও হয়ত। শুভকামনা দিদি।

  5. পৃথিবী আজ কলঙ্কিত স্বর্গ-নরকের দাবার বাক্সে-
    তবুও তোমার ঠোঁটের আঙ্গিনায় স্বর্গ খুঁজে পায় বেনামী প্রেমিকা।
    খুবি মর্মার্থ লেখনী।
    আমরা তো রোজ প্রেমিক বেশে দাবার ঘুটির থাবায় রাজা হতে চাই।
    সব প্রেম প্রেম নয়!
    কিন্তু আমার কাছে মানে প্রতিমূর্তি স্বরূপ। তাকে আপনমনে সাজাতে হয় রূপ দিতে হয়।
    .
    বেশ লিখেছেন, দাদা।

  6. করি কি আর হয় কি বুঝি না আমি।
    সবাই নিজ গণতন্ত্রে বিশ্বাসী তাই হইতো ধরায় সব অমংগলের আগমণ। শত কষ্ট, ব্যথার মাঝেও খুজি একান্ত আপঞ্জনের আলিংগনএর ইচ্ছে পোষণ।
    কাব্যময় সত্য প্রকাশ আপনার মজ্জাগত সাহস দিদি ভাই। শুভেচ্ছা রইল।

    1. খুব সুন্দর বলেছেন। আপনার প্রথম মন্তব্য আমার পোষ্টে, খুব ভালো লাগলো। স্বাগত আপনাকে আমার পাতায়। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। শুভ কামনা অবিরাম

    1. আহ্ কি যে ছাইপাশ লিখি তা আমিই জানি। আপনাদের মতো যদি লিখতে পারতাম তাহলে তো হতোই 😭😭। অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই 🥰🥰 ভালোবাসা অবিরাম।

    1. দাদা ভাই অসংখ্য ধন্যবাদ অনেক দিন পর আপনার মন্তব্য পেয়ে খুব খুব ভালো লাগলো। আশা করি এখন থেকে নিয়মিত পাবো 🙂🙂। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা নিরন্তর

  7. হাজার-বিজার ঠোঁটগুলি চেয়ে থাকে/জেগে থাকে অহোরাত্রি
    মিলাবে মিলিবে মুখোমুখি শান্তি আর হুঙ্কারে
    ঘুমোবার আগে প্রতিদিন-প্রতিরাত্রি,
    নিদ্রার জাগরণে, বন্ধুত্বহীন নেভানো বাতিতে।

    এত কম কম লিখলে কীভাবে কী-হয় কে জানে!!

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?