মূল লেখায় যান

বেকুবনামা

নাজমুল আহসানকবিতা১৫টি মন্তব্য

তুমি যে এক মস্ত গাধা, বুঝতে পার আজ?
কোন খেয়ালে কর এমন আহাম্মকের কাজ!

যা করেছ, বেশ করেছ; ভুল কোরো না আর।
স্বার্থপরে ভরে গেছে জগৎ, এ সংসার।

ছিলে কতো আপন তুমি! রাখত মাথায় তুলে!
ফুরিয়ে গেছে ঠ্যাকা। দেখ, গেছে ঠিকই ভুলে।

দরকারটা চুকে গেলে আপনজনও ভাগে!
-এই কথাটা তোমাকে কেউ বলেনি এর আগে?

নিজের কথা ব’লে দেখো- দেখবে চোখে পানি।
দেখবে কারও বউ মরেছে, কিংবা কারও নানী!

কারও আবার পেটে ব্যাথা, দুঃখ কারও মনে।
জগৎবাড়ি ভাল্লাগে না, ঘুরে বেড়ায় বনে!

অথচ সব চলছে ঠিকই, দিচ্ছে তোমায় ফাঁকি!
তোমার দিকে নজর দেবার সময় আছে নাকি?

আচ্ছা, তুমি এমন বেকুব! বুঝতে পারা ভার!
বন্ধুজনে দিয়েছ আজ নিজের টাকা ধার।

মোট পড়েছেনঃ ১২৪২জনআজ পড়েছেনঃ ১জন

১৫টি মন্তব্য

  1. সত্যিই অবাক হয়েছি। তা-ও এতো সুন্দর ছন্দে ছন্দে কবিতা। সত্যগুলোকে চমৎকার বিন্যাস করেছেন। আপনার কবিতা আরো চাই। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা নিরন্তর

  2. দুঃখ মানুষকে দিয়ে কবিতা লেখায় প্রমাণিত। তবে যাই বলুন, যখন কেউ বিশ্বাস নিয়ে খেলা করে সেটি মেনে নিতে পারিনা। তারপরেও অন্যকে বিশ্বাস করি আর ঠকি অনেকসময়। মনে মনে ভাবি, একজন আছেন যিনি এর প্রতিদান আমাকে দেবেন। আপনার ক্ষেত্রেও তাই হবে ইনশাআল্লাহ।

    শুভকামনা ভাই।

  3. হা হা হা। কষ্টের হাসি। প্রয়োজন বড় অসহায়। যখন,যাকে,যেমন, যেভাবে হয় ব্যবহার করে।
    পাশে থাকার অভিনয় করে। নিজের ল্যাজে যখনি পারা পড়ে অমনি প্রয়োজন হিংস্র থাবা বের করে।
    শুভ কামনা প্রয়োজনের জন্য। বলা যায় না তার কখন পালা।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।