মূল লেখায় যান

বৃষ্টির ক্রন্দন

আলমগীর সরকার লিটনকবিতা৬টি মন্তব্য

সেই দিন পূর্ণিমা রাতের গায়ে,
মনোরম বিজলিবাতি জ্বলছিল!
তাঁর মনের গভীরে এতোটুকু
সাহস হারানি;বিশ্বাসছিল অটুট!
মলিন ঠোঁটে বলে উঠত-কে- কে
রক্তের গঙ্গা ঝরাবে? অথচ ওতপেতে
হায়নার দল- তাজা রক্ত ঝরাল;
এই রক্ত বাংলার প্রতিটি প্রাণীর!
টক বগে রক্ত- বজ্রকম্পোনের মতো
প্রতিধ্বনি হলো সারা দেশ জুড়ে
বৃষ্টির ক্রন্দনে চিৎকার আওয়াজ;
চারিদিকে আঁধার আফসোস; কি
হারালাম শুধুই নোনা জলে অম্লান
করে গেলো শোকে অন্তর পুড়ে খাঁটি।
৩০ শ্রাবণ ১৪২৯, ১৪ আগস্ট ’২২

মোট পড়েছেনঃ ৬২৭জনআজ পড়েছেনঃ ০জন

৬টি মন্তব্য

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।