মূল লেখায় যান

বৃদ্ধার গার্হস্থ্য জীবন

সুপর্ণা ফাল্গুনীকবিতা৩১টি মন্তব্য

 

চোখের বেনোজলে ভেসে উঠে ঘর-সংসার,
উঠোন ভরা ফুল বাগিচায় হরেক রঙের বাহার।
দূরন্ত, চঞ্চলা মেঘরাশি  নীলাম্বরে ছুটছে অনির্বার;
অবুঝ শিশুর দল ছুটছে তার পিছু পিছু।
গার্হস্থ্য প্রাণীদের অন্ন জোগানে অবিরাম ছোটাছুটি;
একমুঠো সুখের আশে সময় বয়ে যায় নদীর স্রোতে।
সুখ! সেতো স্রোতধারা- আঁজলা ভরে থাকে নাতো হয়ে নজরবন্দী।
কুন্তল মেঘে ঘন-বরষার আনাগোনায় অসময়ের আগন্তুক;
বাবুইয়ের খাসা কুঁড়ে ঘরে জন্ম নেয় পাপের নবধারা।
দীঘির জলে ভেসে যায় নববধূর স্বপ্নের বারো হাত শাড়ির আঁচল;
বৃদ্ধার বর্ষীয়ান কপোলের ভাঁজে ভাঁজে নীরব কান্নার জলাধার;
লাঙ্গলের ফলা চষে বেড়াচ্ছে চিত্তের একখন্ড জমিন এপাশ ওপাশ অহর্নিশি-
বুকের দাবানলে পুড়ছে আকাঙ্ক্ষার ডামাডোল, খাঁচায় বন্দী প্রাণভোমরা;
হাজার বছরের অভিশপ্ত জীবন শেষ হয় শঙ্খচিলের ডানায়।

মোট পড়েছেনঃ ১৭২৮জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

৩১টি মন্তব্য

  1. যখন যা পাও হাত পেতে নাও। কথাটার বাস্তবতা আছে। যখন যৌবন আছে তখন সব হারালে আজিবন পস্তাতে হই।
    অতীত মনে পরবে। চেয়ে দেখা ফিরে পাওয়া নয় দিদিভাই।
    সুন্দির লাগল শুভেচ্ছা রইল।

  2. বৃদ্ধার বর্ষীয়ান কপোলের ভাঁজে ভাঁজে নীরব কান্নার জলাধার;

    জীবনের কথা। গরিবের কথা। আমাদের কথা। এক কথায় অসাধারণ বর্ণনা।
    শুভকামনা থাকলো শ্রদ্ধেয় দিদি।

  3. “বুকের দাবানলে পুড়ছে আকাঙ্ক্ষার ডামাডোল, খাঁচায় বন্দী প্রাণভোমরা;
    হাজার বছরের অভিশপ্ত জীবন শেষ হয় শঙ্খচিলের ডানায়।”
    সব মিলিয়ে অসাধারণ দিদি।
    শুভ কামনা।

  4. বৃদ্ধার বর্ষীয়ান কপোলের ভাঁজে ভাঁজে নীরব কান্নার জলাধার;
    লাঙ্গলের ফলা চষে বেড়াচ্ছে চিত্তের একখন্ড জমিন এপাশ ওপাশ অহর্নিশি-
    বুকের দাবানলে পুড়ছে আকাঙ্ক্ষার ডামাডোল, খাঁচায় বন্দী প্রাণভোমরা;
    হাজার বছরের অভিশপ্ত জীবন শেষ হয় শঙ্খচিলের ডানায়।

    কি বলবো সত্যি মুগ্ধ করলেন আপু, যাস্ট অসাধারণ লিখেন।

    1. অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ভাইয়া আপনাদের অনুপ্রেরণা ও আশীর্বাদে সিক্ত হই বারবার এ আমার পরম পাওয়া। ভালো থাকবেন নিরাপদে থাকবেন। শুভ কামনা রইলো

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?