মূল লেখায় যান

বৃত্ত ভাঙো

হালিম নজরুলকবিতা২৬টি মন্তব্য

বৃত্ত ভাঙো
হালিম নজরুল

বৃত্ত পরায় পায়ের বেড়ী
হাতকড়া দেয় হাতে,
বৃত্ত বাড়ায় কারার দেয়াল
আঁধার নয়ন পাতে।

বৃত্ত সৃজে আপন ও পর
ভেদাভেদের দেয়াল,
বৃত্ত চেনায় উচ্চ নীচু
কেউ কি করো খেয়াল?

বৃত্ত ভাঙো বিত্ত বাড়াও
বাড়াও আলো নিত্য,
এ বিত্ত নয় অর্থকড়ির
বিত্ত তোমার চিত্ত।

চিত্তে জ্বালাও আলোর মশাল
সাম্য আনো ডেকে,
সুখের হবে বসুন্ধরা
আঁধার যাবে ঢেকে।

—————–0 0—————-

মোট পড়েছেনঃ ৯৩৬জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২৬টি মন্তব্য

  1. চিত্তে জ্বালাও আলোর মশাল
    সাম্য আনো ডেকে,
    সুখের হবে বসুন্ধরা
    আঁধার যাবে ঢেকে।

    চমৎকার অনুভব। বৃত্ত ছাড়িয়ে আলো ছড়িয়ে পড়ুক সর্বোত্র।

  2. দারুন এক কবিতা। এই বৃত্ত ভাংতে পারা খুবই কঠিন।

    বৃত্ত যাক ভেংগে স্বপ্ন উঠুক জেগে
    সাম্য আসুক স্রোতের তেড়ে জোয়ারে
    থাকব ভাল সবে
    বাসস্থান হবে একত্রে
    আনন্দ উৎফুল্ল জীবন কাটবে।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?