মূল লেখায় যান

বৃক্ষদর্পনে মানুষ

হালিম নজরুলকবিতা১৮টি মন্তব্য

স্বর্গ-পার্কের দিকে হেঁটে চলেছে এক ক্লান্ত পথিক,
তার চোখের তারায় পায়চারী একটি বিনিদ্র বৃক্ষের।

বৃক্ষটির ছায়া পড়ে তার হৃদয়ের জানালায়।

ছায়াপাতে একদিন তার খুব বৃক্ষ হতে ইচ্ছে হল।
অবাক বিস্ময়ে বৃক্ষটি বলল-
-আমাতে তুমি কি দেখ যাতে বৃক্ষ হতে চাও?
-ফুল,ফল,জোনাক,পাখি,রূপময় সুন্দর পৃথিবী
চন্দ্র,সূর্য,গ্রহ,নক্ষত্র,এমনকি সকল শুভ পরম্পরা।
-আমারও না খুব মানুষ হবার ইচ্ছে ছিল,
কিন্তু যেই না মানুষের আয়নায় রেখেছি চোখ,
দেখি মানুষগুলো কেমন যেন ইঁদুর হয়ে যাচ্ছে।
ইঁদুর থেকে সাপ,অভিশাপ,হায়েনা-কুকুর,
এমনকি ইবলিশের প্রেতাত্মা হয়ে যাচ্ছে সব।
-তবে! তবে কি আমার বৃক্ষ হওয়া হবেনা আর!
কল্যাণময়ী তোমার মত।
-হবে।আগে তোমরা মানুষ হয়ে ওঠো আবার।
আমিও মানুষ হবো।
চলো আমরা মানুষ হই। সৃষ্টির সেরা জীব।

**—————————————-**

মোট পড়েছেনঃ ৭২৪জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১৮টি মন্তব্য

    1. আমার স্কুলে একসময় আমিই রাজা ছিলাম। আমিই বরাবর ফার্সবয়। আর আপনিও তো সোনেলায় বরাবর ফাস্ট, পোস্ট করলেই প্রথম কমেন্ট আপনার। ধন্যবাদ ও শুভকামনা।

  1. আগে তোমরা মানুষ হয়ে ওঠো আবার।
    আমিও মানুষ হবো।
    চলো আমরা মানুষ হই।সৃষ্টির সেরা জীব।

    নিজেকেই লিড করতে হয় বন্ধু
    তবেই তো অন্যরা ফলো করবে।
    ঠিক বলিনি ভাই ?
    ভুল হয়ে ক্ষমা চাই।
    ভাল লাগলো শুভ কামনা।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?