মূল লেখায় যান

বিষ (অনুগল্প)

অয়োময় অবান্তরগল্প১৭টি মন্তব্য

মাথার ভিতরে কয়েকদিন থেকেই বিষ কিনতে চাওয়ার ব্যাপারটা ঘুরপাক খাচ্ছে। হেজিপেজি বিষ না। একবার খেলেই যেন দফারফা হয়ে যায় টাইপের বিষ। এরকম বিষ কিনতে পারাটা অবশ্য সমস্যা। কোথায় পাওয়া যাবে সেটাও জানি না। অলিলকে বলতে হবে। এমন কোন জিনিস নেই যে ওর কাছে পাওয়া যায় না।

কষ্ট এত কষ্টকর হয় জানতাম না। কষ্টগুলো মুছে ফেলতে হবে। বেচেঁ থাকার কষ্ট লাঘব করতে হবে। এক বোতল বিষই পারে আমার সেই কষ্ট লাঘব করতে। আমি আমার হত দরিদ্র প্যারালাইজড বাবার কষ্ট লাঘব করতে চাই।

মোট পড়েছেনঃ ৯৪০জনআজ পড়েছেনঃ ০জন

১৭টি মন্তব্য

  1. এ কি লিখলেন! কি বলবো আপনি-ই বলে দিন।
    নচিকেতার একটা গানের লাইন-ই দিচ্ছি, “শুধু বিষ, শুধু বিষ দাও, অমৃত চাইনা।”

    কিন্তু এ গল্পে বিষ কোথায়, অমৃতের ছড়াছড়ি। (y)

  2. এই অনুগল্পটা স্বার্থক হয়েছে। যেখানে গল্পের শেষে সব বর্ণনা আপনা-আপনি পাঠকের ভাবনায় চলে আসবে, সাথে আসবে প্রশ্ন আর আশঙ্কা। আপনার গল্পটিতে এর সবই বিদ্যমান।

    ভিন্ন ভিন্ন টপিক নিয়ে আসুন অনুগল্পরূপে।
    আশা করি দ্রুতই এমন সব অনুগল্পের দেখা পাচ্ছি আমরা 🙂 🙂

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।